সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সুন্দরবন-১৪ লঞ্চের কেরানির কিল-ঘুষিতে প্রাণ গেল সুপারভাইজারের
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুন্দরবন-১৪ লঞ্চের কেরানির কিল-ঘুষিতে প্রাণ গেল সুপারভাইজারের

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেরানির কিল-ঘুষিতে একই লঞ্চের সুপারভাইজার আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক মারা গেছেন। লঞ্চের কেবিন বণ্টন নিয়ে কেরানি মো. মশিউর রহমান ও কেবিন সুপারভাইজার আব্দুর রাজ্জাকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে কেরানি মশিউরের কিল-ঘুষিতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। লঞ্চটি ঘাটে আটকে রেখেছে পুলিশ।

 এদিকে আব্দুর রাজ্জাক নিহত হওয়ার খবরে হত্যাকারীর গ্রেপ্তার ও বিচার দাবিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে লঞ্চঘাট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মো. রেজাউল করিম শোয়েব প্রমুখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেবিন বুকিং নিয়ে লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঙ্গে কেরানি মশিউর রহমানের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কেরানি মশিউর উত্তেজিত হয়ে রাজ্জাককে কিল-ঘুষি মারতে থাকে। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আব্দুর রাজ্জাক গত কয়েক মাস পূর্বে হার্টে রিং পড়ান এবং শারিরীকভাবে অসুস্থ ছিলেন।

এ ব্যাপারে এমভি সুন্দরবন লঞ্চের পটুয়াখালীর কেবিন বুকিং ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, ‘মশিউর ও রাজ্জাকের মধ্যে মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে বলে শুনেছি।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কেরানি মশিউর রহমান ও লঞ্চের সুপারভাইজার মো. ইউনুচকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই লঞ্চটি ঘাটে আটকে রাখা হয়েছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »