● ●


সেগুনবাগিচায় দেয়ালে আঁকা বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ঢেকে দিচ্ছে সড়কে রাখা গাড়ি
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেগুনবাগিচায় দেয়ালে আঁকা বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ঢেকে দিচ্ছে সড়কে রাখা গাড়ি

সারি সারি রাখা গাড়ি। পাশে রিকশা, ভ্যানগাড়ি। গাড়ির চালকেরা ফুটপাতের হকারদের কাছ থেকে পান কিনছেন। কেউবা মোবাইলে গেম খেলছেন। কেউ ঘুমাচ্ছেন ফুটপাতের বেঞ্চে। সড়ক দিয়ে যাওয়া রিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের চোখ দেয়ালের দিকে। সেখানে আঁকা বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের প্রতিকৃতি। তবে একটি প্রতিকৃতি দেখতে দেখতে পরেরটি চোখের আড়ালে চলে যাচ্ছে গাড়ির কারণে।

এটা রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের চিত্র। সম্প্রতি ফুটপাতটি সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে প্রতিকৃতি। পথচারীদের বসার জন্য রাখা হয়েছে বেঞ্চ, বসানো হয়েছে ডাস্টবিন। তবে সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগের পাশেই সড়কের প্রায় পুরোটা দখল করে সারি সারি গাড়ি পার্ক করে রাখতে দেখা গেছে।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ফুটপাতের পাশের সড়কের বড় অংশজুড়ে প্রায় ২০টি গাড়ি পার্ক করা রয়েছে। সরকারি স্টিকারযুক্ত গাড়ির পাশাপাশি রয়েছে প্রাইভেট কার, রিকশা ও ভ্যানগাড়ি। ফুটপাতটি নতুনভাবে সাজানো হলেও সড়কজুড়ে গাড়ি পার্কিংয়ের কারণে ব্যাহত হচ্ছে এর নান্দনিকতা।

ফুটপাত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগের দায়িত্বে রয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। বিভাগটির প্রধান এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজই ব্যবস্থা নিচ্ছি। এভাবে পার্ক করতে দেওয়া হবে না। দায়িত্বটা ট্রাফিকের হলেও আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে এর সামনে পার্কিং বন্ধ করা যায়, সে বিষয়ে কথা বলব।’

এদিকে ফুটপাতটির দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। মঙ্গলবার এই তিন গুণী ব্যক্তিত্বের ছবি আঁকা হয়। এর আগে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছিল। তবে তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়েছে।

৫ অক্টোবর সোমবার সকালে সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »