শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সেপটিক ট্যাংকে ঢুকে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু
প্রকাশ: ৫ জুন, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে ঢুকে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি:
ভোলার সদর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ঢুকে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর দুজন। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের হাট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন বাড়ির মালিক আবদুল মালেক (৪৫) ও রাজমিস্ত্রি জসিম উদ্দিন (৩৫)। আবদুল মালেক পণ্ডিতের হাট এলাকার তজুমউদ্দিন ব্যাপারীর ছেলে ও জসিম উদ্দিন একই এলাকার কালু মাঝির ছেলে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন, আজ সকালে আবদুল মালেকের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিং খুলতে নামেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন। এ সময় বিষাক্ত গ্যাসে তিনি আক্রান্ত হন। তাঁকে উদ্ধার করতে বাড়ির মালিক আবদুল মালেক ভেতরে নামেন। তিনিও সেখানে গ্যাসে আক্রান্ত হন। পরে ওই দুজনকে উদ্ধার করতে পাশের বাড়ির মো. শাহাবুদ্দিন ও মো. কবির হোসেন ভেতরে নামেন। পরে তাঁরাও বিষাক্ত গ্যাসের প্রভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় ট্যাংকের ভেতর থেকে তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মালেক ও জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিন ও কবির হাসপাতালে এখনো চিকিৎসাধীন।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঢাকা থাকায় সেপটিক ট্যাংকের ভেতরের অক্সিজেন ফুরিয়ে গেছে। সেখানে মনক্সাইড, কার্বন ডাই–অক্সাইড ও সালফার অক্সাইড গ্যাস সৃষ্টি হয়েছে। এতে বিষাক্ত গ্যাস নাক-মুখ দিয়ে প্রবেশ করে মানুষের মৃত্যু হতে পারে। এ ক্ষেত্রে ট্যাংকের ভেতরে প্রবেশ করা ব্যক্তির প্রতিরোধী ব্যবস্থা নেওয়া উচিত। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, দুজনের লাশ ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »