শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সোনামোন : মাহমুদা খানম
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোনামোন :  মাহমুদা খানম

কতোদিন ডাকিনি তোমায় সোনামোন বলে
যদি একবার ডাকি রাগ করবে কী তাহলে
কতো মাখামাখি করেছি কিশোর বেলায় খেলার ছলে
আজ কী তুমি শৈশব স্মৃতি একেবারেই গেছো ভুলে!

তুমি শহরের আধুনিকা সোনামোন থেকে স্বর্নালী
আমি পড়ে আছি গায়ে সেই তোমার কদম আলী
টেলিভিশনের পর্দায় দেখি কতো ঢঙে তুমি
গাঁয়ে বসে ফেরি করি — লুঙ্গি গামছায় আমি!

সচ্ছলতা বাড়াতে একদিন ছুটলে শহরে
যাবার বেলায় বলেছিলে আসবে ফিরে
তারপর ধীরে ধীরে হলে তুমি অতি আধুনিক
ফেরা হলোনা তোমার! নেশা হলো অত্যাধিক।

কতো চ্যানেলে দেখি তোমায় যুগের হাওয়ায়
ভীষণ সুন্দর তুমি আজ — কাতর হই ঈর্ষায়
সোনামোন! জানি তুমি ফিরবে না আর গাঁয়ে
শহরের জীবন পাল্টে দিয়েছে আজ তোমায়!

মনে কী পড়ে! কতো খেলেছি দুজনে নদীর চরে
কাদামাটি নিয়ে ঘর বানিয়েছি ক্ষনিকের তরে
কতো ফুল কুঁড়িয়েছি দুজনে মালা গাঁথবো বলে
ভারি অভিমান হতো সূতোটা ছিঁড়ে গেলে !

লাফালাফি ছুটাছুটি আমাদের চলতো সারাবেলা
আমি জিতে গেলে রাগে থামিয়ে দিতে খেলা
লাল ফিতায় বাঁধতে চুল — লাগতো খুব সুন্দরী
তুমি আজ হয়েছো শহরের ডানাকাটা পরী !

খুব পরিপাটি গোছানো শহুরে পোশাক তোমার
কী দরকার বলো! অমন মিষ্টি করে হাসার
সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যারাতের আড্ডায়
চায়ের দোকানে তোমায় দেখি টেলিভিশনের পর্দায়!

তুমি এখন শহরের নামকরা সেলিব্রিটি
আমি গাঁয়ের পথে টিপ টিপিয়ে হাঁটি
তোমায় শুধু একবার বড্ড দেখতে ইচ্ছে হয়
সোনামোন! একটিবার আসবে কী এই গাঁয়!

লেখক :কবি ও শিক্ষক




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »