স্বাধীনতার মুক্তি: এস,কামরুন নাহার
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বাধীনতার মুক্তি: এস,কামরুন নাহার

স্বাধীনতার মুক্তি
কলমেঃ এস,কামরুন নাহার

“স্বাধীনতা আর স্বৈরাচার পেখম
তুলেছে শত্রুতার”,
ওই শোন! স্বাধীন বাংলার বুকে
দূর্নীতির বিরুদ্ধে আর্তচিৎকার,
এখনো বাংলা চায় বাঁচার অধিকার,
পাঁজরে তার শাণিত ব্যথার ভার!
কী হবে এই স্বাধীনতার?

সবুজের মাঝে লাল পতাকা
রক্তিম বিজয়ের সুর তুলতে
থমকে দাঁড়ায়,
কখনো আবার শ্বাসরুদ্ধ হয়ে
জ্ঞান হারায়।
অকাল মৃত্যুর ভয়ে পালিয়ে
বেড়ায় দূর অজানায়।

স্বাধিকার আর অধিকার লুন্ঠনে
স্বাধীনতা আজ বন্দীশালায়।
কথা বলার অধিকার নেই,
রাত্রি নিশিতে ঘুমাতে নেই,
পাখির ডাকে জাগতে নেই
মেধা যাচাইয়ের উপায় নেই
তবুও আমরা বিজয়ের’ই
গান গাই।

গণতান্ত্রিক মূল্যবোধের অভাবে
স্বাধীনতা পঙ্গু অসহায়ের মতো
হামাগুড়ি দিয়ে স্বৈরাচার বিরোধী
শ্লোগান দিচ্ছে।
আপন স্বাধীকার আদায়ের লক্ষে
যে মাটিতে ত্রিশ লক্ষ শহীদের প্রাণ
রক্তে ভেসেছিল, সম্ভ্রম হারিয়েছিল বাঙ্গালি নারী।
সে মাটি আজও রক্তে লাল হয়!
আজও নারী সম্ভ্রম হারায়।

আমলাতন্ত্রের মন্ত্রপুরীতে
স্বাধীনতা শিকল ভাঙার গান
গায় গভীর রজনীতে।
স্বাধীনতা শহীদি প্রাণের শান্তি চায়
মুক্ত বাতাসে ভাসতে চায়,
আকাশ কাঁপিয়ে হাসতে চায়,
বন্দী জীবনের মুক্তি চায়।

“কামরুন নাহার ”

রচনাঃ ১৭/১২/২০২২খ্রী.
সময়ঃ বেলা ১.১৫ মিঃ
স্থানঃ সাভার, কমলাপুর।

ছবিটি ২০১৮ সালের।
______________________________




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »