● ●


হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষে তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt। এই বিশেষ ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা।

এই এক বছরের ফেলোশিপটি আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। প্রোগ্রামটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য উন্মুক্ত। ফেলোশিপে অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে। এ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।

.এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন.

ফেলোশিপের আদ্যোপন্ত—
এ ফেলোশিপের কর্মসূচি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর। ২০২৮ সালের ৩১ আগস্ট শেষ হবে ফেলোশিপ। এ সময়ে ১২ মাসের অনলাইন পাঠক্রম চলবে। ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে হবে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীরা নানা ক্ষেত্রে ব্যক্তিগত নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ পাবেন। হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসেও অংশ নেওয়া যাবে।
যে যে সুবিধা আছে ফেলোশিপে—
*যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া।
*কর্মসূচি চলার সময়ে আবাসনের ব্যবস্থা।
*জে-১ ভিসা ফি।
*যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা।

.

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষে লিড ফেলোশিপ প্রোগ্রামের আবেদন আহ্বান করেছে, যার উদ্দেশ্য বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর।

.কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান .

আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
*প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। শিক্ষার্থী অবস্থায় করা কাজের হিসাবে ধরা হবে না।
*নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা।
*যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে থাকার সুযোগ।
*আবাসিক কর্মসূচিতে অংশ নিতে নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতি নেওয়ার ব্যবস্থা।
*ফেলোশিপের মেয়াদে কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ না নেওয়া।
*বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
*সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্যও আবেদন উন্মুক্ত।
*প্রার্থীকে নিজেই আবেদন করতে হবে।

.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে .

আবেদন যেভাবে—
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও নির্দেশনা ভালোভাবে পড়তে হবে। এরপর নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সময়মতো জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়—
আগ্রহী প্রার্থীরা ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

*হার্ভার্ডের লিড ফেলোশিপের বিস্তারিত দেখুন এখানে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »