সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাজতির স্ত্রীকে কু-প্রস্তাব দিলেন ঝালকাঠি কারাগারের জেলার আক্তার হোসেন শেখ
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাজতির স্ত্রীকে কু-প্রস্তাব দিলেন ঝালকাঠি কারাগারের জেলার আক্তার হোসেন শেখ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি কারাগারের জেলার মো.আক্তার হোসেন শেখ এক হাজতি বন্দীর স্ত্রীকে নানা ভাবে কু-প্রস্তাব দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে কারা অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে সু-বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভুগী নারী সুমাইয়া আক্তার।গত ৩০ আগষ্ট অভিযোগ পত্রটি ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে সুমাইয়া আক্তার। তিনি বলেন, ‘আমার স্বামী মো. মামুনুর রশিদ একটি মামলায় ঝালকাঠি কারাগারে থাকার সুবাদে জেলারের সাথে আমার পরিচয়। তিনি আমাকে ফোন করে অশালিন কথা বলেন, কু-প্রস্তাব দেয়, এমনকি আমার সাথে রাত্রিযাপনের অভিপ্রায় ব্যক্ত করেন। আমি তার এসকল অনৈতিক কুপ্রস্তাবে রাজি না হলে আমার স্বামীর সাথে দেখা করতে দিবে না এবং তাকে জেল খানায় কষ্ট দিবে বলে তিনি (জেলার) আমাকে ভয়ভীতি প্রদান করেন।’কারা অধিদপ্তরের মহা পরিদর্শক বরাবরে সুমাইয়া আক্তারের দেয়া লিখিত অভিযোগের কপি এবং জেলারের সাথে সুমাইয়ার ফোনে কথোপকথনের বেশক’টি অডিও রেকর্ড পেয়েছে ।

ঝালকাঠি কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখ কর্তৃক কুপ্রস্তাব ও অশালিন আচরণ প্রসঙ্গে ঐ অভিযোগ পত্রে সুমাইয়া লিখেছেন, ‘একটি মামলায় চলতি বছরের ২৯ জুলাই আমার স্বামীকে জেল হাজতে পাঠায় আদালত। পরদিন ৩০ জুলাই স্বামীর সাথে দেখা করার জন্য আমি কারাগারে যাই। কিন্তু দেখা করতে পারিনি। ঐদিনই জেলার মো. আক্তার হোসেন শেখ এর সরকারী নম্বরে (০১৭১৯ ৯৭০ ৮৫১) কল করে স্বামীর সাথে দেখা করার কথা জানাই। তিনি আমাকে আমার স্বামীর সাথে দেখার ব্যবস্থা না করিয়ে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেন।

ঐ দিন থেকেই জেলার আক্তার হোসেন আমার নম্বরে নিয়মিত কল দেয়া শুরু করেন। তিনি আমাকে আমার স্বামীর সাথে প্রতিদিন কথা বলিয়ে দিবে বলে আমার হোয়ার্টসঅ্যাপ নম্বর চেয়ে নেন। এরপর ভিডিও কলের মাধ্যমে জেলার আমার সাথে সেক্সুয়াল আলোচনা শুরু করেন। ভিডিও কলে সে আমার গোপনাঙ্গ দেখতে চায়।’ভুক্তভুগি নারী সুমাইয়া আক্তার বলেন, ‘কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জেলার আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে গেটে নিষেধ করে দিয়েছে। ২টি শিশু বাচ্চা নিয়ে জেল খানার গেটে সকাল বিকাল দাড়িয়ে থাকি আমি। গত ৩০ আগষ্ট জেলগেটে গেলে এক কারারক্ষী আমার স্বামীর সাথে দেখা করানোর জন্যে দুই হাজার টাকা ঘুষ দাবী করেন। তাকে টাকা দিতে না পেরে বাড়ি ফিরে যাই।

ঝালকাঠির জেল সুপার মিলন চাকমা বলেন, একটি অভিযোগ কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে এটা অন্য মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এবিষয় বরিশাল বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. জাহাঙ্গীর কবির বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনা যদি সত্য হয় তাহলে এটা লজ্জাকর ও দু:খজনক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »