শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হিরোকে কেউ জিরো বানাতে পারেনি: হিরো আলম
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিরোকে কেউ জিরো বানাতে পারেনি: হিরো আলম

হিরোকে অলটাইম সবাই জিরো বানাতে চায়। কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি।
ভবিষ্যতেও পারবেনা ,বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণে হাইকোর্ট থেকে আদেশ পাওয়ার পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সাংবাদিকদের প্রশ্নে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকা হিরো আলম বলেন, আইনের ওপর আমার শ্রদ্ধা ছিল, নির্বাচন কমিশন বাতিল করলেও অন্তত আদালতে বিচার পাবো। সেই বিচার পেয়েছি। এখন বগুড়া-৪ ও বগুড়া -৬ আসনে প্রার্থীতা ফিরে পেয়েছি। আমার নির্বাচন করতে বাধা নেই আর। এখন প্রচারে নামবো।

নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে কি করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আইনগতভাবে এগোচ্ছি। ওনারা আপিল বিভাগে গেলে আমরাও সেখানে যাবো।

এর আগে বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

তার করা দুটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ (মঙ্গলবার) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কাজী রেজাউল হাসান ও ইয়ারুল ইসলাম।

পরে আইনজীবী কাজী রেজাউল হাসান জানান, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটার্নিং অফিসারকে বলেছেন আশরাফুল আলমকে প্রতীক বরাদ্দ দিতে. যাতে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। এখন হিরো আলম বৈধ হিসেবে স্বতন্ত্র প্রার্থীতা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিলের পর সেটি খারিজ করা হয়। এরপর তিনি সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে পৃথক রিট করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন স্পিকারের কাছে পদত্যাগ করেন। ফলে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »