সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ২:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা আমির খানের মা জিনাত হুসেইন। বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর সংবাদে এই তথ্য জানা গেছে।

গত ১৪ অক্টোবর দীপাবলির সময় মুম্বাইয়ের পঞ্চগনির বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন জিনাত হুসেইন। তখন থেকে মায়ের সঙ্গেই রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই বলিউড অভিনেতা। জিনাত হুসেইনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। আমিরের পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে নিয়মিত দেখা করছেন।

এর আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে শেষবার এসে আমির বলেছিলেন, তার সবচেয়ে বড় অনুশোচনা পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেন না। অভিনেতার কথায়, তিনি তার জীবনে পরিবার এবং সম্পর্কের গুরুত্ব দিয়ে মা, পরিবার ও সন্তানদের সঙ্গে বেশি করে সময় কাটানোর প্রয়োজনীয়তা বোধ করেন।

এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বক্স অফিসে বিফল হলেও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের মুখ দেখছে ছবিটি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »