সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ টাকার গোলাপ ১০০ টাকা বরিশালে জমজমাট ফুলের ব্যবসা
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১০ টাকার গোলাপ ১০০ টাকা বরিশালে জমজমাট ফুলের ব্যবসা

বরিশাল খবর :
চার দিন আগে যে গোলাপ ফুল বিক্রি হয়েছিল ১০-১৫ টাকা, সেটি এখন বরিশালের বাজারে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এতটা দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা অনেক ক্রেতা।

ফুল ব্যবসায়ীরা বলছেন, ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় চাহিদা বেড়েছে গোলাপের। ক্রেতারা বলছেন, এ সুযোগে অতিরিক্ত দাম নিয়ে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা।

ভালোবাসা দিবসের আজ ফুলের দোকান এলাকা সদররোডে ঘুরে দেখা গেছে, সব দোকানে ৮০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত গোলাপ ফুল বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, এসব এলাকার ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। এই ভিড় সামলাতে দোকানের সামনে অস্থায়ী স্টল খুলে বসেছেন ব্যবসায়ীরা। কোনও দোকানে তিন জন, কোনোটায় ছয় জন পর্যন্ত কর্মচারী রয়েছেন।

এসব দোকানে তিন ধরনের গোলাপ বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুটি চায়না৷ চায়না হলুদ গোলাপ চার দিন আগে বিক্রি হতো ১০-১৫ টাকা, এখন তা ৯০-১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হতো ২০ টাকা, এখন তা ৯০ টাকা। দেশি গোলাপ আগে ছিল ১০-১৫ টাকা, এখন ৬০-৭০ টাকা।

এ ছাড়া জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুল রয়েছে দোকানগুলোতে। সেগুলোর দামও বেড়েছে। তবে চাহিদা তুলনামূলক কম হওয়ায় সেগুলোর দামের বিষয়ে কারও অভিযোগ নেই।

এদিকে, প্রত্যেক স্টলে গোলাপ নিয়ে দরদাম করতে দেখা গেছে ক্রেতাদের। বেশি দাম হওয়ায় অনেকে চারটির স্থলে দুটি, ১০টির স্থলে পাঁচটি কিনেছেন।

বন্ধুদের নিয়ে ফাল্গুন বরণের জন্য ফুল কিনতে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়,বিএম কলেজ,মহিলা কলেজের শিক্ষার্থীরা।

গোলাপের দরদাম করছিলেন তাহমিনা। তিনি বলেন, আগে ১৫ টাকা দিয়ে গোলাপ নিতাম, এখন ১০০ টাকা দিয়ে নিলাম। ভেবেছিলাম অনেকগুলো নেবো। কিন্তু মাত্র তিনটি নিয়েছি। আর ক্রাউনের দামও অনেক বেশি। কয়েকদিন আগেও ১৫০ টাকায় প্লাস্টিকের ফুলের ক্রাউন পাওয়া যেতো। এখন ২০০ টাকার নিচে ক্রাউন পাওয়া যায় না। এভাবে ফুলের দাম বাড়িয়ে ফাল্গুন ও ভালোবাসা দিবসের আনন্দটাই মাটি করে দিলেন ব্যবসায়ীরা।

ফুল কিনতে আসা শোয়েব বলেন, বোনের জন্য ক্রাউন নিতে বলেছে। একটি ক্রাউনের দাম এক কেজি মুরগির মাংসের দামের চেয়েও বেশি। এভাবে দাম বাড়ালে কি আর আনন্দ থাকে?

১০ বছরের বেশি সময় ধরে ফুলের দোকানে কাজ করছেন এমন এক কর্মচারী বলেন, বিভিন্ন দিবসের সাত দিন আগে ফুল স্টক করতে হয়। না হয় ফুল পাওয়া যায় না। আর পাইকাররা চাহিদা বুঝে দাম বাড়িয়ে দেন। তাই আমাদের আর কিছু করার থাকে না। দাম বেশি দিয়েই কিনতে হয়। বেশি দামেই বিক্রি করতে হয়।

বরিশালের বাজারে গোলাপের চাহিদা বেশি উল্লেখ করে তিনি বলেন, গোলাপের পাশাপাশি ক্রাউনের চাহিদাও বেশ। এজন্য দাম বেশি। তবে অন্যান্য ফুলের চাহিদা কম। এজন্য দামও তেমন বাড়েনি।

তবে যেকোনো দিবস এলে সিন্ডিকেট করে ফুলের দাম বাড়ানো হয় বলে জানালেন এক বিক্রেতা । তিনি বলেন, আমরা বেশি দামে কিনি বলে বেশি দামে বিক্রি করতে হয়। এ ছাড়া এক-দুই দিন আমাদেরও ব্যবসা করতে হয়। কারণ সারা বছর তো আর ফুলের চাহিদা থাকে না। দিবস ঘিরেই সবার ব্যবসা। সেজন্য দামটা একটু বেশি। এরপরও ফুলের টান পড়বে।

তবে ফুলের দাম অতিরিক্ত রাখার বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাননি বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সূত্র জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দাম নির্ধারণ করে না। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »