সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


২৬০ কোটির ‘পাঠান’ ৪ দিনে ৫০০ কোটির বেশি আয় করল
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৬০ কোটির ‘পাঠান’ ৪ দিনে ৫০০ কোটির বেশি আয় করল

গত ২৫ জানুয়ারি বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর পর্দায় এসে বক্স অফিসে যেন ঝড় তুলেছেন কিং খান। মুক্তির প্রথম দুই দিনই ’পাটান’ সংগ্রহ করে ২২০ কোটি রুপি। আর চতুর্থ দিনে গিয়ে সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে পাঠান আয় করে ৫৫ কোটি রুপি। আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৪১৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৫৩৯ কোটি ৯১ লাখ টাকার বেশি।

বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন, চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ‘পাঠান’ সর্বকালের সেরা উপার্জনকারী সিনেমা হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে। পাঁচ দিনে শাহরুখ খানের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমাও হবে ‘পাঠান’।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ সিনেমা ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন। আর প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। এতে সালমান খান রয়েছেন অতিথি চরিত্রে।

অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে আরও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »