● ●


৩ বছর পর মুনাফায় ফিরল ডেসকো, শেয়ারের দামে প্রভাব নেই
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩ বছর পর মুনাফায় ফিরল ডেসকো, শেয়ারের দামে প্রভাব নেই

টানা তিন বছর লোকসানের পর মুনাফায় ফিরেছে বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো। গত ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটি ৪০ কোটি টাকা মুনাফা করেছে। গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে লোকসান কাটিয়ে কোম্পানিটির আবার মুনাফায় ফিরে আসার তথ্য উঠে এসেছে।

ডেসকো শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। তালিকাভুক্তির শর্ত হিসেবে কোম্পানিটি আজ মঙ্গলবার মুনাফাসংক্রান্ত এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশ করেছে। ডেসকোর আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এর আগে কোম্পানিটি সর্বশেষ মুনাফা করেছিল ২০২১-২২ অর্থবছরে। ওই বছর শেষে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৬৩ কোটি টাকা। এরপরের বছর ডেসকো ৫৪১ কোটি টাকার লোকসান করে। ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ৫০৬ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে লোকসান কমে দাঁড়ায় ১২৫ কোটি টাকায়। সর্বশেষ গত অর্থবছরে ৪০ কোটি টাকার মুনাফা করেছে কোম্পানিটি।

লোকসান থেকে মুনাফায় ফেরার কারণ হিসেবে ডেসকো জানিয়েছে, গত অর্থবছর শেষে কোম্পানিটির ব্যবসার আয়, ব্যাংকে রাখা অর্থের সুদবাবদ আয় উভয়ই উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত আর্থিক ক্ষতির পরিমাণও কমে গেছে। তাতে বছর শেষে কোম্পানিটির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ কারণে বছর শেষে শেয়ারধারীদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের পর কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এ কারণে এটি দুর্বল মানের কোম্পানি হিসেবে শেয়ারবাজারে জেড শ্রেণিভুক্ত হয়। দুই বছর পর এসে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করলেও সবাই তা পাবে না। উদ্যোক্তা প্রতিষ্ঠান বাদে শুধু সাধারণ শেয়ারধারীরা এই লভ্যাংশ পাবেন। তাতেও লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে বিতরণ করতে হবে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

এদিকে লোকসান থেকে মুনাফায় ফেরা ও দুই বছর পর লভ্যাংশ ঘোষণার কোনো ইতিবাচক প্রভাব কোম্পানিটির শেয়ারদরে পড়েনি। উল্টো শেয়ারের দাম কমে গেছে। ঢাকার বাজারে এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা পৌনে ৭ শতাংশ কমে দাঁড়ায় ২৩ টাকা ৫০ পয়সায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »