মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


৯৯৯ এ কল পেয়ে কাপ্তাই হ্রদ থেকে ১৭৫ জনকে উদ্ধার করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৯৯৯ এ কল পেয়ে কাপ্তাই হ্রদ থেকে ১৭৫ জনকে উদ্ধার করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ

বাসস : রাঙ্গামাটি জেলা পুলিশ গতরাতে ৯৯৯ এ কল পেয়ে কাপ্তাই হ্রদে আটকে পড়া চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকসহ ১৭৫ জনকে উদ্ধার করেছে ।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় তাদের উদ্ধার করে রাঙ্গামাটি শহরের উন্নয়ন বোর্ড লঞ্চ ঘাটে নিয়ে আসে রাঙ্গামাটি জেলা পুলিশ।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়লালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, শনিবার চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগ থেকে ৩টি বাসযোগে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে তারা রাঙ্গামাটিতে ভ্রমণে আসেন এবং দুপুর ১২টার দিকে সুভলংসহ কাপ্তাই লেকের বিভিন্ন স্থানে ঘুরতে যান।
বিকেলের দিকে বালুখালী ইউনিয়নের কেল্লামুড়া এলাকায় হঠাৎ তাদের লঞ্চ একটি ডুবোচরে আটকে যায়। পরে সকলে অনেক চেষ্টার পরেও লঞ্চটি ডুবোচর থেকে সরাতে না পেরে সন্ধ্যার সময় ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানানো হয়। বিষয়টি রাঙ্গামাটি পুলিশ কন্ট্রোল রুমকে জানানো হলে আমরা জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের নিদের্শে জেলা পুলিশের উদ্ধারকারী একটি দল স্পিড বোটযোগে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি শহরের উন্নয়ন বোর্ড ঘাটে নিরাপদে নিয়ে আসি।
এ সময় পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »