শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলে মিললো অনুমতি
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলে মিললো অনুমতি

জেলা প্রতিনিধি কক্সবাজার

অবশেষে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। মৌসুমের তিন মাসের মাথায় শুক্রবার (১৩ জানুয়ারি) টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন আসা-যাওয়ার অনুমতি পেয়েছে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকে আলোচনা শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

কক্সবাজার ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাধারণ সম্পাদক এ কে এম মনিবুর রহমান টিটু বলেন, নাফ নদীর নাব্য সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার তথ্য পেয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে আয়োজিত এক সেমিনারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। ফলে অক্টোবর থেকে পর্যটন মৌসুম শুরু হলেও তিন মাসেও জাহাজ চলাচল শুরু হয়নি।

তিনি আরও বলেন, প্রশাসনের দপ্তরে দপ্তরে যোগাযোগ করেও টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কোনো সিদ্ধান্ত না আসায় দ্বীপে বসবাসরত স্থানীয় বাসিন্দাসহ হোটেল-রেস্টুরেন্ট মালিক এবং এ রুটে পর্যটকবাহী জাহাজে দায়িত্বরতদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তা দেখা দেয়।

সী-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কায়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, বুধবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। নৌ সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-বিভাগের প্রতিনিধি, বিজিবি ও কোস্ট গার্ডের প্রতিনিধি এবং পর্যটন সচিব মোকাম্মেল হোসেনের উপস্থিতিতে বুধবার বিকেলে বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় জানানো হয়, স্থানীয়ভাবে কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, জনপ্রতিনিধিসহ সভার সমন্বয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া যাবে কি না তা ঠিক করবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের নির্দেশনা মতে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ নির্বিঘ্নে চলাচলের অনুমতি বিষয়ক আলোচনা সভা হয়। এতে সবার সিদ্ধান্ত মতে শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ ফিটনেসসহ প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ থাকা সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়। সব কাগজপত্র উপস্থাপন করতে পারায় প্রথমদিন এমভি পারিজাত ও এমভি রাজহংস নামে দুটি জাহাজ চলাচলের অনুমতি পায়। বাকি জাহাজগুলোও পর্যায়ক্রমে অনুমতি দেওয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রবালদ্বীপ অঞ্চলের অধিকাংশ মানুষ পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। কিন্তু মৌসুম শেষ হতে চললেও সেন্টমার্টিনে টেকনাফ থেকে জাহাজ না চলায় দ্বীপে পর্যাপ্ত পর্যটক আসেনি। ফলে এখানকার জনজীবনে স্থবিরতা নেমে আসে। শুক্রবার থেকে এ রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে জেনে দ্বীপের ব্যবসায়ীসহ সবার মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিগত তিন মাস টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটক সমাগম কম ছিল দ্বীপে। এতে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কক্সবাজার জেলা প্রশাসনের প্রচেষ্টায় শুক্রবার সকাল থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনগুলোতে পর্যটন সংশ্লিষ্ট সবার হতাশা কেটে যাবে বলে আশা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »