● ●


রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে ইউক্রেনের অভিযোগ নাকচ করল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে ইউক্রেনের অভিযোগ নাকচ করল যুক্তরাষ্ট্র

 অনলাইন ডেস্ক 

রাশিয়াকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে— ইউক্রেনের এমন অভিযোগ নাকচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান— এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পরিমাণ দ্রুত কমে যাওয়ার কারণে তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্রের চালান দিতে শুরু করেছে বলে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে খবর প্রচারিত হয়। এর কয়েক দিনের মাথায় এ বিষয়ে বক্তব্য এলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে যে, পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের ব্যাপারে উত্থাপিত দাবির সত্যতা নিশ্চিত হতে পারছে না। তিনি বলেন, ইউক্রেনে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে— এমন কোনো তথ্য আমরা এ মুহূর্তে নিশ্চিত করতে পারছি না।

জেনারেল রাইডার বলেন, তবে পেন্টাগন বিষয়টিতে গভীর দৃষ্টি রাখছে। কারণ মস্কো এ ধরনের অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করতে পারে বলে ওয়াশিংটনে উদ্বেগ রয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহকারী মিখাইলো পোদোলিয়াক দাবি করেছিলেন, ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তিনি ইরানের এ দুই ধরনের সমরাস্ত্র তৈরির সামরিক শিল্পকারখানায় হামলা চালানোর জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »