● ●


যমুনা গ্রুপে চাকরি, কর্মস্থল গাজীপুর
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যমুনা গ্রুপে চাকরি, কর্মস্থল গাজীপুর

যমুনা গ্রুপে ১০ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। পদভেদে আবেদনের শেষ তারিখ ভিন্ন ভিন্ন হবে।

১. পদের নাম: জেনারেল ম্যানেজার, প্রোডাকশন

যেকোনো বিষয়ে স্নাতক। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

আরএমজি/আউটারওয়্যার উৎপাদনে কমপক্ষে ১৮–২০ বছরের অভিজ্ঞতা। একাধিক উৎপাদন লাইন পরিচালনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: জিএম/ডিজিএম, এইচআর অ্যান্ড অ্যাডমিন

ব্যবস্থাপনা বা যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। এইচআরএমে পিজিডি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরএমজি/টেক্সটাইল উৎপাদন কারখানায় এইচআর ও প্রশাসনে কমপক্ষে ১৮–২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: এজিএম, কোয়ালিটি কন্ট্রোল

যেকোনো বিষয়ে স্নাতক। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

আরএমজি খাতে কোয়ালিটি কন্ট্রোলে কমপক্ষে ১২–১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: ম্যানেজার, কমপ্লায়েন্স

ব্যবস্থাপনা বা যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। এইচআরএমে পিজিডি/কমপ্লায়েন্সে ডিপ্লোমা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরএমজি/টেক্সটাইল কারখানায় কমপ্লায়েন্সে কমপক্ষে ১০–১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমনীতি ও কমপ্লায়েন্স বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

৫. পদের নাম: ম্যানেজার, প্রোডাকশন

যেকোনো বিষয়ে স্নাতক। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

আরএমজি খাতে কমপক্ষে ১০–১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে আউটারওয়্যার উৎপাদন ও উৎপাদন লাইন পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।

আরএমজি/টেক্সটাইল/আউটারওয়্যার কারখানায় স্টোর, ইনভেন্টরি ও গুদাম ব্যবস্থাপনায় কমপক্ষে ১০–১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. পদের নাম: ম্যানেজার, অ্যাকাউন্টস

অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/মাস্টার্স। সিএ (সিসি)/এসিসিএ/সিএমএ থাকলে অগ্রাধিকার।

কারখানার হিসাব, অর্থায়ন, কস্টিং ও আর্থিক প্রতিবেদন তৈরিতে কমপক্ষে ১০–১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আরএমজি/টেক্সটাইল খাতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/মাস্টার্স। সিএ (সিসি)/এসিসিএ/সিএমএ থাকলে অগ্রাধিকার।

অভ্যন্তরীণ অডিট, কারখানা অডিট, কমপ্লায়েন্স এবং আর্থিক/অপারেশনাল অডিটে কমপক্ষে ১০–১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. পদের নাম: মেইনটেন্যান্স ইনচার্জ

ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি।

আরএমজি/টেক্সটাইল কারখানায় যন্ত্রপাতি, বৈদ্যুতিক, যান্ত্রিক ও ইউটিলিটি রক্ষণাবেক্ষণে কমপক্ষে ১০–১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. পদের নাম: সিকিউরিটি ইনচার্জ

*যেকোনো বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট নিরাপত্তা প্রশিক্ষণ/অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

*কারখানার নিরাপত্তা ব্যবস্থাপনায় কমপক্ষে ১০–১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক ছবি সংযুক্ত করে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে। ই–মেইলের বিষয় অংশে যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম উল্লেখ করতে হবে।

ই–মেইল: career@jamunagroup–bd.com

ডাকযোগে আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, কেএ–২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা–১২২৯।

আবেদনের শেষ তারিখসহ বিস্তারিত দেখতে ভিজিট করুন https://jobs.bdjobs.com/companyofferedjobs.asp?id=28490&alias=0&companyname=Jamuna+Group এ ঠিকানায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »