● ●


বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের ভর্তির প্রস্তাব প্রত্যাহার করছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের সর্বোচ্চ গ্রহণযোগ্য হার অর্ধেকে নামিয়ে আনায় বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিচ্ছে। ১০ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

হোম অফিসের পরিসংখ্যান বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রত্যাহারের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯ শতাংশে, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৩ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৭ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে নাইজেরীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে হারটি ৪ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২২ দশমিক ৭ শতাংশ হয়েছে। একই সময়ে সব দেশের শিক্ষার্থীদের সম্মিলিত ভিসা আবেদন প্রত্যাহারের হার ২ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

হোম অফিসের অধীন ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন (ইউকেভিআই) গত ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কঠোর ‘বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট’ নীতিমালা কার্যকর করেছে। এতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের সর্বোচ্চ গ্রহণযোগ্য হার ১০ শতাংশের নিচ থেকে কমিয়ে ৫ শতাংশের নিচে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভিসা পাওয়া শিক্ষার্থীদের কোর্সে ভর্তি সম্পন্ন করার ন্যূনতম হার ৯০ থেকে বাড়িয়ে ৯৫ শতাংশ করা হয়েছে। কোর্স সম্পন্ন করার ন্যূনতম হার বর্তমানে ৮৫ শতাংশ থাকলেও ২০২৭ সালের জুন থেকে তা ৯০ শতাংশ হবে। নতুন রেড, অ্যাম্বার ও গ্রিন মূল্যায়নব্যবস্থায় শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানকে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হতে পারে; গুরুতর বা বারবার ব্যর্থতার ক্ষেত্রে স্পনসর লাইসেন্স বাতিলের ঝুঁকিও রয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক স্টিভেন ম্যাকগুয়্যার জানিয়েছেন, ভিসা প্রত্যাখ্যান বেড়ে যাওয়ায় তাঁদের প্রতিষ্ঠান কয়েকটি দেশের শিক্ষার্থীদের ভর্তির প্রস্তাব প্রত্যাহার শুরু করেছে।

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগে কাজ করা এজেন্সিগুলোর অভিজ্ঞতাভিত্তিক দুটি তালিকা পর্যালোচনা করেছে প্রথম আলো। এতে অন্তত ৪২টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ, আঞ্চলিক অথবা কোর্সভিত্তিক ভর্তিতে বিধিনিষেধের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে ২২টি প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ বা সীমিত থাকার কথা বলা হয়েছে। আর ২০টিতে বিশেষভাবে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ওপর পৃথক বিধিনিষেধ আরোপের তথ্য রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোর্স বা ক্যাম্পাসে কড়াকড়ি থাকলেও অন্য কোর্সে ভর্তির সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশিদের ভর্তি সীমিত বা বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিডলসেক্স ইউনিভার্সিটি, কিল ইউনিভার্সিটি, ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড, কভেন্ট্রি ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড। অন্যদিকে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য পৃথক বিধিনিষেধের তালিকায় রয়েছে ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ক্যান্টারবেরি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ব্রাইটন, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ।

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ ও উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাডমিশনের সিনিয়র রিক্রুটমেন্ট কনসালট্যান্ট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হোম অফিসের নতুন কমপ্লায়েন্স ব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের যোগ্যতা, ভাষা দক্ষতা ও আর্থিক সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি কঠোরভাবে যাচাই করছে।

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এই পরামর্শক বলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বর ইনটেকে আমাদের অনেক শিক্ষার্থী ভিসা আবেদনের পর ইউকেভিআই থেকে সাক্ষাৎকারের ডাক পান। সাক্ষাৎকারের বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানোর পর তারা আবেদন পুনর্মূল্যায়ন করে ভর্তি স্পনসর প্রত্যাহার করে নেয়। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রায় ২০ জন শিক্ষার্থী এ পরিস্থিতির শিকার হয়েছেন।’ তাঁর দাবি, সেপ্টেম্বর ইনটেকে বাংলাদেশ থেকে কয়েক শ শিক্ষার্থী একই জটিলতায় পড়েছেন।

প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার (সিলেট অঞ্চল) মো. মাবরুর আহমেদ বলেন, ভর্তিতে শর্তের কড়াকড়ির পাশাপাশি টিউশন ফি বৃদ্ধি, পাউন্ডের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং যুক্তরাজ্যে আবাসন ও ভিসার বাড়তি খরচ শিক্ষার্থীদের ওপর বড় আর্থিক চাপ তৈরি করেছে। ফলে অনেকেই এখন যুক্তরাজ্যের বিকল্প দেশ বেছে নিচ্ছেন। শিক্ষার্থীদের আঞ্চলিক পরিচয়ের পরিবর্তে ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের ওপর জোর দেন তিনি।

অন্যদিকে হোম অফিসের বক্তব্য হলো, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখলেও দেশের অভিবাসনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও দায়িত্বশীলভাবে শিক্ষার্থী বাছাই করতে হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »