● ●


এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় অস্ট্রেলিয়া
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় অস্ট্রেলিয়া

গেবেখা টেস্টের চতুর্থ দিনটা যেন দুঃস্বপ্নের মতো কাটল অস্ট্রেলিয়ার। দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ১ উইকেটে ৩ রান নিয়ে, শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়েছে তারা। সব মিলিয়ে এক দিনেই ১৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৫৬ রান, এখনো পিছিয়ে ১৭০ রানে।

টেস্ট ইতিহাস বলছে, অস্ট্রেলিয়ার জন্য এক দিনে ১৩ উইকেট হারানোর ঘটনা বিরল। ১৯৫৪-৫৫ মৌসুমে অ্যাশেজে সিডনি টেস্টের পর এই প্রথম এক দিনে ১৩ উইকেট হারাল তারা।

.

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া গেবেখায় বেকায়দায় পড়ার মূলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডারের দুটি করে উইকেট নিলে ৪২.৪ ওভারেই গুটিয়ে যায় প্যাট কামিন্সদের প্রথম ইনিংস।

.

অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান ৩০ রানেও পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন স্টিভ স্মিথ।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ফলে ৩২৬ রানের লিড পাওয়ায় অস্ট্রেলিয়াকে ফলোঅনে পাঠাতে দ্বিধা করেননি অধিনায়ক টেম্বা বাভুমা।

.অধিনায়ক বাভুমাই আসল বাভুমা.

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। নিক ম্যাডিনসন ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে এ দুজনের জুটিতে যোগ হয় ৯২ রান। ৩৯ রান করা লাবুশেনকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার সাইমন হারমার। এরপর হারমারের শিকার হন বো ওয়েবস্টারও। তার আগে রাবাদা ফেরান ম্যাট রেনশকে।

.

তবে এক প্রান্ত আগলে রেখেছেন হেড। ১৩৮ বলে ৮৭ রান করে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দিনের শুরুতে ৯ রানে থাকতে ইয়ানসেনের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে এখনো অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করছেন হেড।

অন্যদিকে ঘাড়ের সমস্যায় ভুগছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে নিজের স্বাভাবিক চার নম্বর পজিশনেও ব্যাট করতে নামেননি তিনি। আগামীকাল অস্ট্রেলিয়ার প্রাথমিক লক্ষ্য ইনিংস হার এড়াতে আরও ১৭০ রান যোগ করা, দক্ষিণ আফ্রিকার দরকার ৬ উইকেট।

.ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের নতুন ইতিহাস




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »