● ●


তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার দায়ে বুধবার মেটাকে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি জরিমানার ঘটনার মধ্যে এটি অন্যতম।

নিউ মেক্সিকো কর্তৃপক্ষ ২০২১ সালে মেটার বিরুদ্ধে এ মামলা করেছিল। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের তথ্যের ব্যবহার ও গোপনীয়তা এবং ফেসবুকের বিভিন্ন নীতি নিয়ে মেটা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল।

.

দুই সপ্তাহের শুনানি শেষে গত মাসে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মেটার বিরুদ্ধে আদেশ দেন। বিচারক বলেন, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে।

আইন অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ বুধবার মেটাকে এই ঐতিহাসিক জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

.

আদালতের এই সিদ্ধান্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার জন্য বড় একটি ধাক্কা। এসব প্ল্যাটফর্মের কারণে ব্যবহারকারীদের ক্ষতি হয়েছে—এমন অভিযোগে একের পর এক মামলায় হেরে মেটা এখন চাপে পড়েছে।

বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা মেটার বিরুদ্ধে হাজারো মামলা করেছেন। এসব মামলায় ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ানো, বিনা অনুমতিতে মানুষের তথ্য ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

.

বর্তমানে মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো নেতৃত্ব দিচ্ছে এবং উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে।

শিশু-কিশোরদের ক্ষতি করার জন্য আলাদা একটি মামলায় নিউ মেক্সিকোর এক বিচারক গত আগস্টে মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেন। এর আগে গত মার্চে একই মামলায় মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »