● ●


মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল

ভাইরাসে আক্রান্ত ভিনসেন্ট কোম্পানি ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিছুটা সংশয় ছিল গোলপোস্টের নিচে মানুয়েল ন্যয়ারের থাকা নিয়েও। শেষ পর্যন্ত দুজনই থাকলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের আর জয়ে ফেরা হলো না।

আগের ম্যাচে ভাইকিংয়ের মাঠ থেকে ড্র করে ফেরা বায়ার্ন এবার নিজেদের মাঠে পয়েন্ট খোয়াল আর্সেনালের কাছে। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের।

.

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে দুই দলই ছিল সতর্ক। গত ম্যাচে লাল কার্ড দেখা মাইকেল ওলিসেকে ছাড়া নেমে বায়ার্ন আক্রমণে গুছিয়ে উঠতে সময় নিয়েছে। এর মধ্যেই সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনাল অধিনায়ক বুকায়ো সাকাকে। তাঁর বদলি হিসেবে নামা এবেরেচি এজে-ই দলকে এগিয়ে দেন ২৫ মিনিটে। মার্টিন ওডেগার্ডের দারুণ লম্বা পাস ধরে বক্সে ঢুকে ন্যয়ারকে পরাস্ত করেন এই ইংলিশ মিডফিল্ডার।

১০ মিনিট পরই সমতায় ফেরে বায়ার্ন। মাঝমাঠ থেকে কেইনের অসাধারণ এক পাস ধরে আর্সেনালের রক্ষণ ভেঙে বক্সে ঢোকেন আলফোনসো ডেভিয়েস। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করেন কানাডিয়ান এই ফুটবলার। চলতি মৌসুমে এটি ছিল কেইনের সপ্তম অ্যাসিস্ট, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এর চেয়ে বেশি আছে শুধু লামিনে ইয়ামালের (১০টি)।

.

বিরতির পর দুই দলই গোলের ভালো সুযোগ তৈরি করে। ৪৮ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে ব্রুনো গিমারাইসের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন ন্যয়ার। বল ক্রসবারে লেগেও ফিরে আসে। পরের মিনিটে বায়ার্নের উপামেকানোর হেড দারুণভাবে ঠেকান রায়া।

৬১ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্ন এগিয়ে যায় কেইনের গোলে। ইংলিশ অধিনায়কের শট ব্লক করতে গিয়ে হাতে বল লাগান আর্সেনালের ইয়ুরিয়েন টিম্বার। ভিএআরে যাচাইয়ের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে রায়ার বিপরীত দিকে বল পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে দেন কেইন।

তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকেরা। ৮২ মিনিটে ননি মাদুয়েকের সঙ্গে আক্রমণ গড়ে ভিক্টর ইয়োকেরেস বল বাড়ান ডেকলান রাইসকে। বক্সের ডান দিক থেকে নিচু শটে ন্যয়ারকে পরাস্ত করে আর্সেনালের হয়ে সমতা ফেরান ইংলিশ মিডফিল্ডার।

এই ড্রয়ে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে আর্সেনাল। ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ ড্র করা বায়ার্নের এটি টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানো। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তারা আছে ১৪তম স্থানে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »