● ●


কাকফাঁকা এক সকালে!
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাকফাঁকা এক সকালে!

অবাক কাণ্ড! ঘুম ভাঙার পর থেকে এ পর্যন্ত একবারও কারেন্ট রেস্ট নিতে যায়নি। হচ্ছেটা কী? তারে এত কারেন্ট! নাকি নিজের মাথার তার ছিঁড়ে গেছে? পাগল হয়ে যাচ্ছেন না তো? আয়হায়, এই টানাটানির সংসারে পাগল হয়ে গেলে তাকে পালবে কে?

.

সাতসকালে কা–কা! এটা কি ঢাকা?

মকবুল সাহেব চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করলেন। ঢাকা শহরে এখন তো আর কাকডাকা ভোর নেই। এখন সকাল হয় মুঠোফোনের প্যাঁ–পোঁ শব্দে। তবে কি ভুল শুনলেন? আধবোজা চোখে জানালার পর্দা সরিয়ে দেখলেন, ৫/৬টা কাক কারেন্টের তারে বসে মিটিং করছে। মাঝেমধ্যে ঘাড় ঘুরিয়ে কা–কা করে গুডমর্নিং অ্যালার্মও দিচ্ছে।

মনকাড়া এ দৃশ্য উপভোগের পর মুখ ধুতে বাথরুমে ঢুকলেন মকবুল। মুখ ধোয়ার পর মনে হলো, আরে, বেসিনের কলে পানি এল কী করে? এখন তো বালতির জমানো পানি দিয়েই সব কাজ সারতে হয়। তবে?

কাকডাকা সকালে কাকস্নানের হাত থেকে মুক্তি পেয়ে ভাবাভাবিতে সময় নষ্ট করলেন না মকবুল। ছাড়লেন শাওয়ার, কাটিয়ে দিলেন হাফ অ্যান আওয়ার। আর দেরি করা ঠিক হবে না। এখনই বের হতে না পারলে অফিসে লাল কালির দাগ পড়বে। তাড়াতাড়ি রেডি হয়ে পা বাড়াতেই পেছন থেকে ডাক দিলেন তার এক যুগের পুরোনো বউ নীলা, ‘সকালে নাশতা না করে কই যাও? রুটি, আলুভাজি বানিয়েছি, খেয়ে যাও।’

মকবুল চমকে উঠলেন। চুলা জ্বলল কীভাবে? কাকতালীয় ব্যাপার নাকি কাক থেকে শুরু করে বাকি সবকিছুর মতো গ্যাসও অভিমান ভুলে চলে এসেছে?

.

আহ্, কত দিন পর হাতে বানানো রুটি! মৃদুমন্দ বাতাস আর বউয়ের হাতে বানানো রুটি খেতে খেতে ওপরের দিকে তাকালেন মকবুল। ফ্যান বন বন করে ঘুরছে। অবাক কাণ্ড! ঘুম ভাঙার পর থেকে এ পর্যন্ত একবারও কারেন্ট রেস্ট নিতে যায়নি। হচ্ছেটা কী? তারে এত কারেন্ট! নাকি নিজের মাথার তার ছিঁড়ে গেছে? পাগল হয়ে যাচ্ছেন না তো? আয়হায়, এই টানাটানির সংসারে পাগল হয়ে গেলে তাকে পালবে কে? চোখ বুজে বিড়বিড় করে তিনবার বললেন, ‘কুল, মকবুল, কুল; যা দেখছ, সব ভুল।’

ধীরে ধীরে চোখ মেললেন মকবুল। নীলা মায়াভরা চোখে তাকিয়ে আছেন তাঁর দিকে। বউয়ের এমন কাকচক্ষু কবে দেখেছিলেন, মনে করার চেষ্টা করলেন মকবুল। বেশিক্ষণ চেষ্টা করতে হলো না।

.

প্রবলবেগে ঝাঁকুনির সঙ্গে কানে ভেসে এল নীলার সিংহীনাদ, ‘লাটসাহেবের আজ হইছে কী? অফিস নাই? নাকি দিছে অফিস থেকে বের করে?’

ঘুম থেকে ধরফর করে উঠে পড়লেন মকবুল। সারা শরীর ঘামে ভেজা। প্রচণ্ড গরমে অস্থির হয়ে ফ্যানের সুইচ চাপাচাপি শুরু করলেন। তিনি অস্থির হলে হবে কী? ফ্যান তো স্থির। বাথরুমের কল ছাড়তেই ভুস করে বাতাস বের হয়ে এল।

ঘামে ভেজা শার্ট–প্যান্ট পরে রাস্তায় নামলেন মকবুল। বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে বিড়বিড় করে বললেন, ‘কুল, মকবুল, কুল; কাকফাঁকা শহরে স্বপ্ন দেখাই ভুল।’

.ডলারের আশায় ই-টিন! .সিনেপ্লেক্সে একদিন .সড়কপথে বিমানের ছোঁয়া .আরও যা যা ফাঁস হতে পারে.Breaking Good.চাঁদ দখল.আমি ভুল করিনি.ডাব সমাচার.বন্ধু ফার্মেসি.Lieসেন্স.অজুহাতের কামব্যাক.চাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন.কোথায় কোথায় কালি মাখানো যায়?.এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ.স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »