● ●


মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার সৌদিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দেশটিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে এ নির্দেশ দেওয়া হলো।

এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বিঘ্নিত হয়েছে যাতায়াতব্যবস্থা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

.

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে বলে সতর্কবার্তায় জানানো হয়।

দূতাবাস জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালু হয়েছে। তবে জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর চালু থাকলেও সেখানে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

.

এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বিঘ্নিত হয়েছে যাতায়াতব্যবস্থা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

.

সৌদি আরবে আকাশপথে চলাচলের সময় মার্কিন নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য কিংবা হামলার স্থানের ছবি তুলতেও নিষেধ করা হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, এ ধরনের ছবি তোলা নিষিদ্ধ বলে সতর্ক করেছে মার্কিন মিশন।

.সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের.

হুতিদের হামলার মধ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত বৃহস্পতিবার জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

গতকাল জোট আরও জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে পাঠানো একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

.সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »