● ●


৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং করলেন, সেটি অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!

কিন্তু বাকিটা? তার পুরোটাজুড়েই হাসান। তাঁর বলে যে ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন, তাদের দুজন বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হন। এমন বোকা বানানোর ভাগ তো আর কাউকে দেওয়া যায় না। গতকাল সকালে প্রথম সেশনে তাসকিনের দুটো উইকেট সরিয়ে রাখলে সিলেট টেস্টে এখনও যে একটু আশা বাংলাদেশের টিকে আছে, তাও তো হাসানের জন্যই!

.

আজ দ্বিতীয় দিনে সকালের সেশনই ধরুন। কাল শেষ দুই সেশনে মাত্র এক উইকেট পেয়েছিল বাংলাদেশ। আমির জাঙ্গু সেঞ্চুরি পেয়ে অপরাজিত, গ্রিভসও থিতু। বাংলাদেশের বলতে গেলে কোনো আশাই নেই। প্রথম আধঘণ্টায়ও বলতে গেলে ঘটেনি তেমন কিছুই।

কিন্তু নতুন বল পেয়েই পুরো গল্পটা বদলে দিলেন হাসান। জাঙ্গুকে দিয়েই সেটির শুরু— ২১২ বল খেলে ফেলা এই ব্যাটসম্যান হাসানের বল ছেড়ে দিয়ে কি না বোল্ড!

.

পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রোস্টন চেজও। আবুধাবিতে গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হাসান। আরও একটা হ্যাটট্রিক কী হবে? হয়েও কী গেল! জশুয়া বিশপের প্যাডে বল লাগার পর আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। কিন্তু রিভিউয়ে বেঁচে যাওয়ায় আর হ্যাটট্রিকটা পাওয়া হয়নি হাসানের।

অবশ্য তাতে কী! লিটনের দুর্দান্ত স্টাম্পিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পেয়ে যান হাসান। তাঁর ফাইফার পাওয়া দেশের সংখ্যাও পাঁচ। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শুরু, ওই বছর সেপ্টেম্বরেই চেন্নাইতে ফাইফার পান ভারতের বিপক্ষে। এ বছর আগস্টে ডারউইন, গত মাসে আবুধাবিতে ৫ উইকেট পান।

.সিলেট টেস্ট: আবার ৫ উইকেট পেলেন হাসান,গড়লেন রেকর্ড.

১৯ টেস্টের ক্যারিয়ারে এবার একটি প্রথমের দেখা অবশ্য পেয়েছেন হাসান। দেশের মাটিতে এটাই তাঁর প্রথম ৫ উইকেট। ৫ উইকেট পাওয়ার তালিকায় হাসান এখন বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে। ৩৮ টেস্টে চারবার ৫ উইকেট পাওয়া শাহাদাৎ হোসেনকে ছাড়িয়ে গেছেন।

.

হাসান কতদূরে গিয়ে থামেন, তা জানতে এখনও লম্বা অপেক্ষাই সামনে। কেবল তো শুরু। কিন্তু তিনি যেভাবে ধীরস্থির রানআপে আসেন, টানা একই লাইন–লেন্থে বল করে যান, প্রায়ই ব্যাটসম্যানের অফ স্টাম্পে গিয়ে হিট করে তাঁর বল— তা মনোমুগ্ধকর তো বটেই, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ পথচলার জন্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সেই প্রমাণটাই বোধ হয় হাসান রাখলেন আরও একবার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »