● ●


আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতুস সুন্নাহ মহিলা উইংয়ের যাত্রা শুরু
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতুস সুন্নাহ মহিলা উইংয়ের যাত্রা শুরু

মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতুস সুন্নাহ মহিলা উইংয়ের যাত্রা শুরু হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের মুসলিম নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তাঁদের দাওয়াতি কাজে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য বিশেষ দাওয়াহ কর্মশালা অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।তিনি জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর মূল্যায়ন ও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা অনলাইন ও সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকদের সহযোগিতায় ধারাবাহিক জ্ঞানচর্চার ব্যবস্থা করা হবে।অনুষ্ঠানে তিনি আরো জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজও চলছে।দাওয়াতি কার্যক্রম পরিচালনায় ইখলাস, নিজের জ্ঞানের সীমার মধ্যে থাকা, উম্মাহর ঐক্য, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, ধারাবাহিক জ্ঞান অর্জন ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাসহ আটটি বিষয়ে গুরুত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। একই সঙ্গে নারীদের দ্বীনি কাজে এগিয়ে আসতে পরিবারের সদস্যদের সহযোগিতা এবং নিজেদের সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »