● ●


জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে সংহতি ও পরিচ্ছন্নতার মহোৎসব
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে সংহতি ও পরিচ্ছন্নতার মহোৎসব

বান্দরবানের চিম্বুক রেঞ্জে পর্যটন বিকাশ, পরিবেশ সংরক্ষণ ও ঐতিহাসিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা সড়কের দীর্ঘ ২৭ কিলোমিটার এলাকাজুড়ে পরিচালিত হয়েছে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পাহাড়ি সড়কে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ম্রো অধ্যুষিত চিম্বুক রেঞ্জে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে সরাসরি মাঠে নেমে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ম্রো জনগোষ্ঠীর উন্নয়ন ও পাহাড়ে স্থিতিশীলতা আনয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় এ অঞ্চলে ‘ম্রো কমপ্লেক্স’ গড়ে তুলেছিলেন। সেই উন্নয়ন, সম্প্রীতি ও সংহতির ধারাবাহিকতায় আজও পাহাড়ি অঞ্চলের মানুষ একতাবদ্ধ। ম্রো জনগোষ্ঠীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, দেশ ও প্রকৃতির সুরক্ষায় তারা কতটা নিবেদিত।মন্ত্রী আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পর্যটকদের কাছে বান্দরবানের প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত এই ২৭ কিলোমিটার সড়কের দুই পাশ সম্পূর্ণ দূষণমুক্ত ও পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে, যা চিম্বুক রেঞ্জকে বিশ্বমানের একটি নান্দনিক রূপ দেবে।স্থানীয় ম্রো নেতৃবৃন্দ ও আয়োজকেরা জানান, বান্দরবানের প্রাণপ্রকৃতি রক্ষা এবং চিম্বুককে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। পর্যটনের প্রসার ঘটলে একদিকে যেমন দুর্গম পাহাড়ে বসবাসরত ম্রো জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে, অন্যদিকে সমতলের পর্যটকদের সঙ্গে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।উদ্বোধনী কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »