● ●


রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, রেডি হয়ে যাও জামায়াতে ইসলাম। পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে।রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন।পাপিয়া বলেন, নির্বাচিত সরকারকে আজ পাশে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি—রেডি হয়ে যাও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে, বোর্ডিং পাস ঠিক করো।তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে শক্তি দেশের বিরোধিতা করেছিল, তারা কখনো এ দেশের বীর বা নায়ক হতে পারে না। আর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কখনোই দেশছাড়া হবে না।জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে আক্রমণ করে তিনি বলেন, খাসির মাংস খাব বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই।আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সামনে স্থানীয় নির্বাচন। মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না। বিরিয়ানির প্যাকেট আর নতুন বোরকা নিয়ে কিংবা ২০০ টাকা পেয়ে ডা. শফিকুর রহমানের মিটিংয়ে আর যাইয়েন না। বিএনপি আপনাদের সংগঠন, বিএনপি আপনাদের কথা ভাবে।বিএনপিকে কোনো ধরনের হুমকি না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি কোনো ক্ষণস্থায়ী দল নয়; একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিগত ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে গ্রাম-গঞ্জে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে এই দল। তিনি হুঁশিয়ার করে বলেন, বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে।একই সঙ্গে ক্ষমতার রাজনীতি ও উন্নয়নের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে উন্নয়ন মূলত তারই মাধ্যমে বাস্তবায়িত হয়। বিএনপিকে একাধারে স্বৈরাচার বলা এবং গোপনে ডিও লেটার নিয়ে এমপি-মন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দ্বিচারিতারও তীব্র সমালোচনা করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »