● ●


পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ

আজ সাফ চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় পাকিস্তান-মালদ্বীপ এবং রাত আটটায় ভুটান ও শ্রীলংকা পরস্পরের মুখোমুখি হবে। এই চারটি দলের মধ্যে পাকিস্তান ও ভুটান একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে দুদলই হেরেছে। ভারতের কাছে ৩-২ গোলে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভুটান। তাই গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে টিকে থাকার লড়াই তাদের। এই ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টের পরবর্তী পর্বের আশা জিইয়ে রাখবে পাকিস্তান ও ‍ভুটান। আর হেরে গেলে সাফের মিশন আজই শেষ হয়ে যাবে তাদের। অন্যদিকে এখনো সাফে কোনো ম্যাচ খেলেনি শ্রীলংকা ও মালদ্বীপ। আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। দুদলই চাইবে জয়েই সাফের মিশন শুরু করার।সাফের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কিন্তু এই ম্যাচে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সেরা ফুটবল খেলতে পারেনি তারা। খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। তাদের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। গোল হজমের পাশাপাশি পেনাল্টি মিসও পাকিস্তানের হতাশা বাড়িয়েছে। তবে ম্যাচের শেষদিকে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর লাইন ৩-২ করে তারা। শেষদিকে যে ফুটবল খেলেছে দলটি, সেটিই মালদ্বীপ ম্যাচে প্রত্যাশা বাড়িয়েছে পাকিস্তানের।প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ অতটা শক্তিশালী দল নয়। চলতি বছর ফুটবলে খুবই হতাশার মধ্যে কাটছে দ্বীপ দেশটির। এই বছর এশিয়ান কাপ বাছাই পর্বে তিমুর-লেস্তের বিপক্ষে ২-১ গোলের জয়টিই তাদের সবচেয়ে বড় সাফল্য। গত জুনে ডায়মন্ড জুবেলি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে মালদ্বীপ। সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচ খেলে ১৪ গোল হজম করে তারা। এই দলটির বিপক্ষে জয় আশা করছে পাকিস্তান। অন্যদিকে, বংশোদ্ভূত খেলোয়াড়ে ঠাসা শ্রীলংকার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ভুটানকে। তবে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »