● ●


প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রশাসনের মাধ্যমেই তাদের রাজনৈতিক ইশতেহার বাস্তবায়ন করে থাকে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করছে। এটি একদম স্পষ্ট ও স্বাভাবিক কথা।’রোববার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে যেকোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস বা সমর্থন থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। তবে পদ ও দায়িত্ব ব্যবহার করে কোনো ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে তা কেবল ভোটের মাধ্যমে ব্যালট পেপারে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।প্রশাসনের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের সামনে আমাদের ইশতেহার বা এজেন্ডা তুলে ধরেছিলাম। জনগণ ভোটের মাধ্যমে সেই ইশতেহারকে সমর্থন জানিয়ে আমাদের সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে। ফলে এটি এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইশতেহার নয়, এটি সমগ্র দেশের অধিকাংশ জনগণের ম্যান্ডেট ও সরকারের নীতিতে (Government Policy) পরিণত হয়েছে।’ নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেন, পৃথিবীর যেকোনো গণতান্ত্রিক দেশেই এই চর্চা হয়ে থাকে। জনগণের দেওয়া দায়িত্বের ভিত্তিতে সরকার যে নীতি গ্রহণ করে, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করাই প্রশাসনের কর্মকর্তাদের মূল সাংবিধানিক দায়িত্ব। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় প্রশাসনিক কাজের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, লাল ফিতার দৌরাত্ম্য (Red Tape) কাটিয়ে সেবাপ্রক্রিয়াকে সহজ ও নাগরিকবান্ধব করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন।বক্তব্যের শেষভাগে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনসংখ্যার ঘনবসতিপূর্ণ এই দেশে পরিবেশ দূষণমুক্ত ও সুস্থ রাখা কোনো দলীয় বিষয় নয়; বরং ব্যক্তি, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের স্বার্থেই এটি প্রত্যেক নাগরিকের অন্যতম জাতীয় কর্তব্য।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »