● ●


বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাসসেবা
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাসসেবা

প্রায় পাঁচ মাসের বকেয়া পরিশোধ না করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহনপুলে যুক্ত থাকা তিনটি বিআরটিসি দ্বিতল বাস সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় বাসের ট্রিপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। দিনাজপুর বিআরটিসি বাস ডিপো এবং হাবিপ্রবি পরিবহন শাখা সূত্রে জানা যায়, প্রতিমাসে ট্রিপ সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট অংকের টাকার চুক্তিতে বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার সাথে সমন্বয় করে তিনটি দ্বিতল বাস চলাচল করছে হাবিপ্রবিতে। তবে গত জুন মাস থেকে প্রায় পাঁচ মাসের টাকা বকেয়া হয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবহন শাখাকে চিঠি দেয়া হয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে। এমতাবস্থায় গত ৯ নভেম্বর (সোমবার) তিনটি দ্বিতল বাস বাদ দিয়েই নতুন করে বাস চলাচলের সময়সূচি প্রকাশ করে পরিবহন শাখা। এতে বাসের ট্রিপ কমে যাওয়ায় ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীদেরকে। দ্রুত বিআরটিসি বাস অন্তর্ভুক্তির দাবি জানিয়ে ট্রিপ সংখ্যা বাড়ানোর পক্ষে মতামত দেন তারা।এ বিষয়ে বিআরটিসি দিনাজপুর ডিপো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে টিএ ভরত চন্দ্র রায় বলেন, গত জুন মাস থেকে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত নিয়মিত এবং জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির পর সবমিলিয়ে হিসাব করলে ২৫ লক্ষ টাকার বেশি বকেয়া হয়েছে। এমতাবস্থায় নিয়মিত ট্রিপ চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।এ বিষয়ে পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, বাসের বকেয়া হয়ে যাওয়ায় সাময়িক সময়ের জন্য বিআরটিসি বাস চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে প্রশাসন বিষয়টা সম্পর্কে অবগত এবং পুনরায় বিআরটিসি বাস চালু করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। আজকেই আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবো। দ্রুত বকেয়া পরিশোধ করে বিআরটিসি বাস চালু করা হবে। আজকে আলোচনা ফলপ্রসূ হলে কাল থেকেই পুনরায় আগের শিডিউলে বাস চলাচল করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »