● ●


ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ০২

ইরানে সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে তাদের কাছে ‘সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইরানে হামলায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকার ইঙ্গিত দেয়—এমন সব ঘটনার তথ্যপ্রমাণ ইরান সংরক্ষণ করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বিষয়টি সরাসরি উত্থাপনও করা হয়েছে। এ বিষয়ে তেহরান কঠোরভাবে পরবর্তী পদক্ষেপ নেবে।’

এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান উৎক্ষেপণের পাশাপাশি মার্কিন বাহিনীকে বিভিন্ন ধরনের রসদ ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশগুলোর সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি আরো বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক আগ্রাসনের পরিণতির দায় ওই আঞ্চলিক দেশগুলো এড়াতে পারে না।’

এদিকে ইরানের পাল্টা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এসব হামলা চালিয়েছে তেহরান।

তিনি দাবি করেন, ইরান এসব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং তাদের হামলা ছিল ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’ এবং এর লক্ষ্য ছিল কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও এমন সামরিক স্থাপনা, যেগুলো ইরানে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »