● ●


বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০২: ০০

বাংলাদেশে একটি ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা। গতকাল বৃষ্টিবিঘ্নিত দুপুরে হঠাৎ করেই জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসে আর্জেন্টিনার তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। বাংলাদেশে ফুটবল প্রশিক্ষণ চালু করতে চায় তারা। পাশাপাশি এএফএ ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। আর্জেন্টিনা প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে কৃতজ্ঞতা জানান তারা। মারিও মার্টিন তুলা বলেছেন, আর্জেন্টিনা ফুটবলের পরিকল্পনার অংশ হিসেবে এশিয়া সফরে বেরিয়েছেন তারা। ভারত ঘুরে বাংলাদেশে এসেছে প্রতিনিধিদলটি। ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কাজ করতে চায় আর্জেন্টিনা। তবে বাংলাদেশে একাডেমি গড়ার পরিকল্পনাটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। পুরো বিষয়টি নির্ভর করছে স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর। জাতীয় স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তুলা। তার কাছে স্টেডিয়ামটি বেশ আধুনিক মনে হয়েছে। এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব। এছাড়াও অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সব ব্যবস্থা রয়েছে এ স্টেডিয়ামে।

আর্জেন্টিনা প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, আর্জেন্টিনা প্রতিনিধিদল ঢাকায় একটি সেমিনারে অংশ নেবে এবং তারা একটি ফুটবল ক্লিনিকও করবে। আর একাডেমি গড়ে তোলার বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »