● ●


রেলের সেই কালো বিড়ালের দুই বছরের কারাদণ্ড
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রেলের সেই কালো বিড়ালের 
দুই বছরের কারাদণ্ড

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪: ১৭

রেলে নিয়োগ-পদোন্নতিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। আওয়ামী সরকারের আমলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই চক্রের নাম দিয়েছিলেন ‘কালো বিড়াল’। এর কয়েক দিনের মধ্যেই নিয়োগে ঘুসবাণিজ্যের ৭৫ লাখ টাকাসহ গ্রেপ্তার হন তারই পিএস ওমর ফারুক তালুকদার। ওই টাকা তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধার কাছ থেকে নিয়ে মন্ত্রীকে দিতে যাচ্ছিলেন। ওই ঘটনায় মন্ত্রিত্ব হারান সুরঞ্জিত সেন। চাকরিচ্যুত হন ইউসুফ আলী মৃধা।

ঘটনার পর দুদকসহ একাধিক সংস্থা তদন্তে নামে ইউসুফ আলী মৃধাসহ রেলের কালো বিড়াল সিন্ডিকেটের বিরুদ্ধে। একপর্যায়ে নিয়োগ জালিয়াতিসহ একাধিক অভিযোগের তথ্যপ্রমাণ পেয়ে মামলাও করে সংস্থাটি। নিয়োগ জালিয়াতির মামলাটি ১৩ বছর বিচারিক কাজ শেষে রায় ঘোষণা করে আদালত। এতে ইউসুফ মৃধাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। একই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল ইসলাম জানান, মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে। রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, পলাতক ইউসুফ মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১০৯ জন। যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে রেলওয়ের এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও লেখার ওপর নতুন করে লিখে প্রার্থীদের নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় চাকরিপ্রার্থী ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনের নম্বর ৩১.৫ থেকে বাড়িয়ে ৩৭.৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তা অনুমোদন করেন তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ মৃধা।

২০১২ সালে রেলওয়ের দুর্নীতি নিয়ে দেশজুড়ে আলোচনার সূত্রপাত হয় তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তব্যকে কেন্দ্র করে। রেলের দুর্নীতি দূর করতে ‘কালো বিড়াল’ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি। একই বছরের এপ্রিলে তার পিএস ওমর ফারুকের গাড়ি থেকে ৭৫ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ওমর ফারুকের পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হকের নাম আলোচনায় আসে। এরপর থেকেই গণমাধ্যমে ইউসুফ মৃধা ‘রেলের কালো বিড়াল’ হিসেবে দেশজুড়ে পরিচিতি পান। ওই ঘটনার পর তিনি চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক তদন্ত ও মামলা হয়।

নিয়োগ পরীক্ষার নম্বর জালিয়াতির মামলাটিই ইউসুফ মৃধার বিরুদ্ধে প্রথম সাজা নয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০১৬ সালের আগস্টে ঢাকার এক আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া রেলওয়েতে নিয়োগ ও দুর্নীতিসংক্রান্ত দুটি মামলায় ২০১৭ সালের এপ্রিলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত তাকেসহ তিনজনকে চার বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল। ওই সময়ে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক ।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »