● ●


শীতের আগমনী বার্তায় বিদ্যুৎ খাতে স্বস্তি
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শীতের আগমনী বার্তায় বিদ্যুৎ খাতে স্বস্তি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৬: ০৪

শীতের আগমনী বার্তায় সাময়িক স্বস্তিতে দেশের বিদ্যুৎ খাত। গরম কমার সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা কমতে থাকায় কমছে লোডশেডিংও। স্বাভাবিক নিয়মে কমছে এ খাতে সরকারের ভর্তুকি ও লোকসান। যদিও লোডশেডিং নিয়ে সরকারি ভাষ্য এবং প্রকৃত অবস্থার মধ্যে স্পষ্ট গরমিল রয়েছে।

বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান বলছে, দেশে চাহিদা-উৎপাদন কমলেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি কিছুটা বেড়েছে। প্রায় অর্ধেকে নেমেছে তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন। একই কারণে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যয়ও কিছুটা কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। খরচের হিসাব মাথায় রেখে নিজেদের কেন্দ্র বন্ধ রেখে আমদানি বাড়ানো হয়েছে। আমদানি করা বিদ্যুতের তুলনায় তেলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে যুক্তি কর্মকর্তাদের।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্যানুযায়ী বুধবার সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দিনের বেলায় ছিল ১১ হাজার ৯৮০ মেগাওয়াট এবং রাতের বেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩০ মেগাওয়াট। এর বিপরীতে দিনে উৎপাদিত হয় ১১ হাজার ৭৯৯ মেগাওয়াট এবং রাতে ১৩ হাজার ৯৬ মেগাওয়াট।

ওয়েবসাইটে প্রকাশিত ঘণ্টাভিত্তিক চাহিদা সরবরাহ ও লোডশেডিং পর্যালোচনায় দেখা যায়, গত ১২ নভেম্বর বিকাল তিনটার পর থেকে দেশের কোথাও লোডশেডিংয়ের ঘটনা ঘটেনি। যদিও বিভিন্ন এলাকার গ্রাহকরা বলছেন, লোডশেডিং আগের তুলনায় কমেছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ টানা স্বাভাবিক থাকার দাবি সঠিক নয়।

সরকারি দলের এমপি জয়নাল আবেদীন সংসদে দাবি করেছেন, তার এলাকার মানুষ দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পান না। এজন্য বাড়তি ক্ষমতাসম্পন্ন কেন্দ্র স্থাপনেরও দাবি জানান তিনি।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের জাতীয় লোড সেন্টারের (এনএলডিসি) তথ্যানুযায়ী, গত ১-১৫ অক্টোবর পর্যন্ত দিনে গড়ে ৩৪ কোটি ৫৮ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ বিভাগ। এক মাসের ব্যবধানে অর্থাৎ ১-১৫ নভেম্বর সরবরাহ কমে দাঁড়ায় ৩০ কোটি ৩১ লাখ ইউনিটে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। অক্টোবরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ উৎপাদনের গড় ছিল ১২ হাজার ৯৪৩ মেগাওয়াট। আর নভেম্বরের একই সময়ে তা কমে দাঁড়ায় ১০ হাজার ৭৮৮ মেগাওয়াটে।

এনএলডিসির তথ্য বলছে, এক মাসের ব্যবধানে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলো থেকে দৈনিক বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে যেখানে দৈনিক গড়ে ছয় কোটি ৩৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছিলে, সেখানে নভেম্বরের একই সময়ে তা কমে তিন কোটি ৩২ লাখ ইউনিট হয়েছে।

দিনের বেশিরভাগ সময় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুতের প্রয়োজন কম থাকায় সারাদিনের উৎপাদন খরচ কমে এসেছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, দিনের বেলায় বন্ধ রাখায় তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও প্রায় অর্ধেকে নেমে এসেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে যেখানে ১৯৬৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছিল, সেখানে ৯৭১ কোটি ২২ লাখ টাকা কমে নভেম্বরের একই সময়ে খরচ দাঁড়ায় ৯৯৮ কোটি ৩৮ লাখ টাকা। রাতের বেলায় চাহিদা বেশি থাকায় অধিক খরচ জেনেও সে সময় ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। এ সময়ে এসব কেন্দ্রের বিদ্যুৎ বেশি প্রয়োজন হচ্ছে বলেও জানান তারা।

এদিকে শীতের সুবাদে চাহিদা কমলেও বিদ্যুৎ আমদানি কমেনি, উল্টো বেড়েছে। এক মাসের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। অক্টোবরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ আমদানি হয়েছিল দৈনিক গড়ে তিন কোটি ৩৬ লাখ ইউনিট । বিপরীতে নভেম্বরের একই সময়ে তা বেড়ে দাঁড়ায় চার কোটি ৬০ লাখ ইউনিট। সংশ্লিষ্টরা জানান, ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে কেনার কারণে ইউনিটপ্রতি ব্যয় কম পড়ছে। পাশাপাশি উচ্চ ভোল্টেজের সরাসরি বিদ্যুৎ সংযোগ বা এইচভিডিসির মাধ্যমে তা জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার বাড়তি সুবিধা মিলছে।

পিডিবি জানায়, আলোচিত সময়ে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যয়ও কিছুটা কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে কয়লাভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় ব্যয় ছিল ৮৬ কোটি ১৩ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৮৩ কোটি ৯৮ লাখ টাকা হয়েছে। এছাড়া গ্যাসভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় ব্যয় ৪১ কোটি তিন লাখ টাকা থেকে কমে ৩৭ কোটি ৪৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় ব্যয় ৮.৩৪ টাকা থেকে কমে ৭.৩৯ টাকা হয়েছে।

পিডিবি কর্মকর্তারা জানান, শীতকালে বাসাবাড়ি ও অফিসে ফ্যান এবং এসির ব্যবহার কমে যায়। ফলে বিদ্যুতের চাহিদাও কমে। শীতের শুরুতে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করায় তা সম্প্রতি ১০ হাজার মেগাওয়াটের নিচে নেমেছে। এতে অনেক বিদ্যুৎকেন্দ্র চালানোর দরকার হচ্ছে না। তারা জানান, আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি পড়ে।

চাহিদা কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমাতে হচ্ছে জানিয়ে পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, এতে উৎপাদন খরচও কমছে। তিনি জানান, তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও আমদানির সামগ্রিক ব্যয় কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে মোট ব্যয় ছিল ৪,৩২৫ কোটি ৬৪ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৩,৩৫৭ কোটি ৬১ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ ব্যয় কমেছে ৯৬৮ কোটি তিন লাখ টাকা বা ২২.৪ শতাংশ। যদিও খরচ কমাকে সরাসরি আর্থিক সাশ্রয় বলা যায় না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »