● ●


বড় হারে পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বড় হারে পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯: ৩৪

কোচ বদলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু বদলায়নি মাঠের দুর্দশা। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে পা রেখেছিল রেড ডেভিলরা। অথচ ম্যাচের প্রথম ১৩ মিনিটেই সেই স্বপ্ন ভেঙে চুরমার। এক লাল কার্ডের সঙ্গে দুই গোল হজম করে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ইউনাইটেড। শেষ পর্যন্ত তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

ম্যাচের অষ্টম মিনিটেই বিপদ ডেকে আনেন ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইয়োরো। বক্সের বাইরে আলেক্সান্দার আইসাককে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি কিক কাজে লাগিয়ে লিভারপুলকে এগিয়ে দেন ডোমিনিক সোবোসলাই। সংখ্যায় পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। বাঁ প্রান্ত থেকে রিও এনগুমোহার বাড়ানো ক্রসে কঠিন কোণ থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ।

মাত্র ১৩ মিনিটে দুই গোল ও একজন খেলোয়াড় হারিয়ে ম্যাচে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে যায় ইউনাইটেডের। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না খাওয়াটাই ছিল তাদের বড় স্বস্তি। তবে দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি লিভারপুল।

একসময় লিভারপুল সমর্থকদের মনে হচ্ছিল, ২০২৩ সালে ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলের সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি হতে পারে। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি কিছুটা কমিয়ে দেয় স্বাগতিকেরা। তাতে সাময়িক স্বস্তি ফিরেছিল ইউনাইটেড শিবিরে। কিন্তু ম্যাচের ৬০ মিনিটের পর সেই স্বস্তিও কেড়ে নেন এনগুমোহা। ব্রাডলি বারকোলার পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি।

এরপর গ্যালারিতে শুরু হয় ইউনাইটেডকে বিদ্রূপ। ‘নেমে যাও’ স্লোগানে প্রতিপক্ষকে কটাক্ষ করেন লিভারপুল সমর্থকেরা। ম্যাচের শেষ দিকে ফ্লোরিয়ান উইর্টজের বাড়ানো বল থেকে ভিক্টর মুনেজ চতুর্থ গোলটি করলে অপমানের মাত্রা আরও বাড়ে।

এই হারের ধাক্কা শুধু পচেত্তিনোর শুরুতেই সীমাবদ্ধ নয়, লিগ টেবিলেও ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ইউনাইটেড। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ১৯ নম্বরে। তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে দলটি। ১৯৩৭ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে খেলতে নেমেছিল ইউনাইটেড লিগের শেষ তিনে থেকে। সেবার লিভারপুলের কাছে হারের পর মৌসুম শেষ করেছিল রেলিগেশন অঞ্চলে থেকে।

অন্যদিকে এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে অবস্থান করছে লিভারপুল। নতুন কোচের অধীনে নতুন শুরুর আশা নিয়ে অ্যানফিল্ডে যাওয়া ইউনাইটেড ফিরল চার গোলের ক্ষত আর আরও গভীর সংকট নিয়ে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »