● ●


ভোলায় ৬৭ জনের জরিমানা, একজনের কারাদণ্ড
প্রকাশ: ৫ জুলাই, ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ৬৭ জনের জরিমানা, একজনের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি:
কঠোর বিধি-নিষেদের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা ও বিনা কারণে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার দায়ে ভোলায় আরও ৬৭ জনের ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এনিয়ে গত পাঁচ দিনে জেলায় ৮০৬ জনের জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। কঠোর বিধি নিষেধের চতুর্থ দিনে জেলার ছয় উপজেলায় নয়টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭০০ টাকা ও এক জনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ছয় উপজেলার মধ্যে দৌলতখানে তিন জনকে ৮০০, বোরহানউদ্দিনে ছয় জনকে দুই হাজার, লালমোহনে ছয় জনকে এক হাজার ৮০০ টাকা, তজুমদ্দিনে ছয় জনকে ২ হাজার ৭০০ ও চরফ্যাশনে নয় জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান জানান, করোনা মোকাবিলায় জেলার সাত উপজেলা থেকে সর্বমোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে বাইরে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৭ জনের জরিমানা এবং এক জনের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। পাঁচ দিনেও সড়কে চলনি কোনো গণপরিবহন। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়ক গুলো ফাঁকা দেখা গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »