● ●


তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদের সাথে বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের মতবিনিময়
প্রকাশ: ২১ মে, ২০২২, ১:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদের সাথে বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ ফারুক আহমেদ বলেছেন, সংবাদপত্রের মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সংবাদপত্রের চাহিদা কমে যায়নি বরং দিন দিন নুতন নুতন গণমাধ্যম প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। তিনি বেশী সংখ্যক পত্রিকায় ক্রোড়পত্র দেয়াসহ ক্রোড়পত্রের বিল যথাসময়ে দেয়ার কথা যথাযথ স্থানে তুলে ধরার আশ্বাস প্রদান করে বলেন ক্রোড়পত্র থাকবে, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বরিশালের সংবাদপত্রের সমস্যা ও সম্ভাবনার কথা বলেন তিনি। ফারুক আহমেদ বলেন, বরিশালে সংবাদপত্রের ইতিহাস দীর্ঘদিনের। সকলকে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পত্রিকার পাতায় প্রকাশের আহবান জানান। তিনি সংবাদপত্রের সমস্যা সমাধানে কাজ করারও প্রতিশ্রুতি প্রদান করেন। বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে ১৯ মে বেলা দুটায় বরিশাল সার্কিট হাউজে মতবিনিময় কালে এ কথা বলেন।পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন, বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সহ সভাপতি ও জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, বরিশালের কন্ঠ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক সময়ের বার্তার সম্পাদক ও প্রকাশক লোকমান হোসাইন, দেশজনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলার বনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক আলোকিত বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলাল মিয়া। ফারুক আহমেদ বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সফলতা কামনা করে বলেন, আপনারা আপনাদের সংগঠনের মাধ্যমে স্মারকলিপির মাধ্যমে মন্ত্রনালয়ে পেশ করলে ইনশাআল্লাহ আমরা গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানে কাজ করবো। মতবিনিময় শেষে বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ ফারুক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »