● ●


উজিরপুরে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
প্রকাশ: ২৬ জুন, ২০২২, ৫:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুরে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :   বরিশাল উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের পূর্ব আটিপাড়া গ্রামে শনিবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় চা দোকানে বসা নিয়ে সজল (১৬) ও তসলিম (১৫) দুইজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টির পরে তসলিম একপর্যায়ে মারধরের শিকার হন।

বিষয়টি ঘরোয়া উত্তেজনা হলে তসলিমের চাচা মোঃ আল-আমীন সরদার (৩৫) সজলের বাবা মোঃ আজিজ সরদার (৪৫) কাছে বিচারের জন্য গেলে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করলে বাগবিতণ্ডা হয়। সজল ও তার বাবা আজিজ সরদার নিজ বাসা থেকে দেশীয় অস্ত্র রামদা-বটি নিয়ে হামলা চালালে শরীর ক্ষতবিক্ষত হয়ে পরে। এতে গুরুতর আহত হন আল-আমীন সরদার। পরে তাকে তার স্বজনরা আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং দুই পক্ষ থানায় অভিযোগ করেন।

সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত সজল নিজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক থানায় অভিযোগ। এতেও শান্ত হননি সজল ও তার পরিবার। প্রতিবেশী হারুন সরদার ও কামাল হোসনসহ আরো অনেকে বলেন, তারা আমাদের উপরেও বহুবার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ইচ্ছেকৃতভাবে হামলা চালান। এ বিষয় অভিযুক্তকারি সজল ও তার পরিবারের কাছে জিজ্ঞেসাবাদ করলে তারা অস্বীকার করে বলেন, আমাদের উপরেও হামলা চালান তারা।

প্রাথমিক তদন্তকারী উজিরপুর মডেল থানায় এসআই মোঃ মেহেদী হাসন জানান, ওই ইউনিয়নের দায়িত্বে আমি, দু’পক্ষের অভিযোগ নেয়া হয়েছে, আজ প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে আসছি, যাতে দ্বিতীয়বার এটা না ঘটে।
তবে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »