সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অধ্যাপক লুৎফে আলমের ইন্তেকাল :নামাজে জানাজা ও দাফন সম্পন্ন :বিভিন্ন মহলের শোক
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অধ্যাপক লুৎফে আলমের ইন্তেকাল :নামাজে জানাজা ও দাফন সম্পন্ন :বিভিন্ন মহলের শোক

অধ্যাপক লুৎফে আলমের ইন্তেকাল :নামাজে জানাজা ও দাফন সম্পন্ন :বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার : একজন প্রতিথযশা শিক্ষাগুরু,সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ,বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক শাহনামার সাহিত্য সম্পাদক অধ্যাপক লুৎফ এ আলমের ইন্তেকাল। (ইন্নালিল্লাহে ও ওইন্নাইলাইহে রাজেউন) ।

চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জানুয়ারী দিনগত রাত ২ টা ত্রিশ মিনিটের সময় মৃত্যু বরন করেন। তিনি হঠাৎ করে ১৩ জানুয়ারী স্ট্রোক করেন।
তিনি মৃত্যুকালে এক স্ত্রী,এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

অধ্যাপক লুৎফ এ আলমের নামাজে জানাযা বরিশালের চৌমাথা মার্কাস মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি ঝালকাঠী জেলার কাঠালিয়ার শৌজালিয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
অধ্যাপক লুৎফ এ আলম বিভিন্ন বিষয়ের উপর প্রচুর লেখালেখি করে গেছেন। এক কথায় তিনি ছিলেন কলমিষ্ট, শিক্ষাজাতীয়করনের আন্দোলনে তিনি ছিলেন রাজপথের বীর সেনানি,বাকশিস বরিশাল বিভাগিয় কমিটির তিনি ছিলেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, অমৃতলাল মহাবিদ্যালয়ে বাংলা বিষয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন , বাংলা শব্দ উচ্চারন ও বাংলা ব্যাকারনের এক অন্যান প্রতিভিবান শিক্ষক ছিলেন লুৎফে আলম। অধ্যাপক লুৎফে আলম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রিত শিক্ষ হিসেবে শিক্ষাদান করে গেছেন। তিনি বরিশালের উন্নয়ন ও সামাজিক আনন্দোলনের সামনে সারির নেতা ছিলেন। শিক্ষাবিদ,সাহিত্যিক,সাংবাদিক,বহুগুনে গুনানিত অধ্যাপক লুৎফ এ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাকশিস বরিশাল বিভাগিয় পরিবার।মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক শাহনামার সাহিত্য সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কবি এ কে জয়নুল আবেদীন ফাউন্ডেশনের আহবায়ক ,এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পেয়েছেন অসংখ্য সম্মাননা।

লুৎফ এ আলমের মৃত্যুতে
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের শোক
বিজ্ঞপ্তি :
দৈনিক শাহনামার সাহিত্য সম্পাদক ও বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য লুৎফ এ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় অধ্যাপক লুৎফ এ আলমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও সম্পাদক খলিলুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »