আবারো বেতাগীতে অগ্নিকাণ্ড শ্যামলালের সবকিছু পুড়ে ছাই
প্রকাশ: ১৬ জুলাই, ২০২১, ১১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আবারো বেতাগীতে অগ্নিকাণ্ড শ্যামলালের সবকিছু পুড়ে ছাই

বেতাগী প্রতিনিধিঃ

বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে অগ্নিকাণ্ডে ১টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ০৯-১০ লাখ টাকা।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে (১৬ জুলাই) উপজেলার ওই গ্রামের শ্যামলাল মৃধার ঘরের বৈদুৎতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে। ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বেতাগী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছলেও এর আগেই গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা নিরুপণ করলেও ক্ষতি ৯- ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত শ্যামলাল মৃধা জানান অগ্নিকাণ্ডে তার টিন সেডের ঘর, নগদ ৪ লক্ষ টাকা, ধান-চাল ৪০ মন , দেড় মন করে মুগ ডাল ও বাদাম,কাপড় ও বাসনসহ সর্বস্ব পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »