আমতলীতে জমি নিয়ে বিরোধ!
প্রকাশ: ২৫ জুলাই, ২০২১, ৭:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে জমি নিয়ে বিরোধ!

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই জসিম মোল্লার বধুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের মেনাজ উদ্দিন মোল্লা ৭০ শতাশেংর রেকর্ডীয় মালিক (ঘটখালী মৌজা-৬৪৮, এস.এ খতিয়ান)। মেনাজ মোল্লার ছোট পুত্র জসিম মোল্লা পিতার রেকর্ডীয় জমিতে একটি টিনের ঘরে বসবাস করে আসছিল। পরবর্তীতৈ সেখানে একটি বিল্ডিং করে মা ও মানসিক ভারসাম্যহীন বোনকে নিয়ে বসবাস করতে ছিল। জসিম মোল্লার পিতা মেনাজ মোল্লা ২০০৯ সালে তৎকালীন চেয়ারম্যান মৃতঃ শাহজাহান তালুকদারের এক সভায় ১৫০ টাকার স্ট্যাম্পে জমিটি দান করেন। গত ২৮/৬/২০২১ তারিখ জসিমের দুই ভাই নাসির মোল্লা ও বশির মোল্লা দলবলসহ বাড়ীতে ইটবালু নিয়ে ঘর তোলার উদ্দেশ্যে দখল করতে আসে। জসিম বাঁধা দিলে তাকে ও স্ত্রীকে মারধরের এক পর্যায়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ উদ্ধার করে ও কাজ বন্ধ করে দেয়। শনিবার (২৪/৭/২০২১) বিকাল ৫টায় জসিমের দুই ভাই নাসির মোল্লা ও বশির মোল্লা, নাসিরের পুত্র নাজমুর হাসান, নাসিরের স্ত্রী তাসলিমা ও শ্যালক তোফা অহেতুক জসিম ও তার স্ত্রীকে গালাগাল ও জীবন নাশের হুমকী দেয়। এক পর্যায়ে তারা জসিমকে বেধরক মারধর করতে থাকে। স্ত্রী জুলিয়া এগিয়ে আসলে তাকে হাতুরী ও লাঠি দিয়ে পায়ে, পিঠে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে এবং তাকে আটকিয়ে রাখা হয়। এসময় পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে জুলিয়াকে উদ্ধার করে। আহত জুলিয়াকে আমতলী হাসপাতালে ভর্তি করানো হয়।
জসিম মোল্লার স্ত্রী আমতলী হাসপাতালে কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা কি দোষ করেছি, আমাদের এ অবস্থায় পরতে হলো কেন? আমাকে ও আমার স্বামীকে বেধরক মারধর করে তারা মেরে ফেলতে চেয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।
জসিম মোল্লা বলেন, আমার দুই ভাইদের আমি সবসময় অর্থ ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে আসছি। আমাকে ও আমার স্ত্রীর উপর এ রকম অমানবিক অত্যচার করবে তা আমি ভাবতে পারিনি। আমি ও আমার স্ত্রীর নিরাপত্তা হীনতায় ভুগতেছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »