আমতলীতে নানা অজুহাতে রাস্তায় নামছে মানুষ
প্রকাশ: ৪ জুলাই, ২০২১, ১০:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে নানা অজুহাতে রাস্তায় নামছে মানুষ

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ সারাদেশে করোনা সংক্রমণ রোধে জারি করা ‘কঠোর বিধিনিষেধ‘ মানার চতুর্থ দিন আজ। রবিবার সকালে দেখা যায়,আমতলী পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে দেখা যায় ফাঁকা রাস্তায় লোকজন ঘুরে বেড়াচ্ছেন। কেউ রিকশা নিয়ে বের হয়েছেন,কেউবা পায়ে হেঁটে ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে পড়লে দিচ্ছেন নানান অজুহাত। তাদের বাহিরে বের হওয়ার কারণ জানতে চাইলে নানান অজুহাতের কথা তুলে ধরছেন। অনেক সময় অযৌক্তিক কারণ শুনে বিব্রত হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চতুর্থ দিনে নানা অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। তাদের ঘরে ফেরাতে রীতিমত যুদ্ধ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকাল ১০ টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে কিছুটা ভীর থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজার মোটামুটি ফাঁকা হয়ে যায়। তবে কাঁচাবাজারে লঅনেকে মাস্কবিহীন কেনাকাটা লকরতে দেখা যায়। এছাড়াও, কিছু রিকশা, মোটর সাইকেল এবং পন্যবাহী যানবাহন চলাচল করছে।

এদিকে,মূল সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করলেও শহরের পাড়া-মহল্লায় বের হওয়া মানুষদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এমনকি প্রশাসনকে ফাঁকি দিয়ে অলিগলিতে চলছে আড্ডা।

অন্যদিকে,শহরের বিভিন্ন মার্কেটের সামনে দোকানীদের বসে থাকতে দেখা গিয়েছে। কোন ক্রেতা যখন তার প্রয়োজনীয় জিনিস লাগছে ওই বিক্রেতাদের বললে তার কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সেটি তারা বিক্রি করছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন,মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছে আমারা প্রত্যেকের কাছে কারণ জানতে চাচ্ছি এবং তা যাচাই বাছাই করছি। যে সমস্ত গাড়ি কঠোর বিধিনিষেধের আইন অমান্য করছেন তাদের মামলা দেওয়া হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »