আমতলীতে রাতের জোয়ারে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা
প্রকাশ: ২৮ মে, ২০২১, ১০:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে রাতের জোয়ারে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা

মহিউদ্দিন লিমন,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ৫.২২ কিলোমিটার বেড়িবাধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ¡াসে ওইসব ঝুকিপূর্ণ বাঁধগুলো আরো নরবরে হয়ে গেছে। আজ (বুধবার) পূর্ণিমার রাতের জোয়ারে ওই বাঁধগুলো ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে ভূক্তভোগী এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানাগেছে, বরগুনা জেলার ৬৫ স্থানের প্রায় ২৯ কিলোমিটার বাঁধ নদীতে বিলীন হওয়ার পথে রয়েছে। গত বছর ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জেলার ২১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছিলো। তার মধ্যে আমতলী উপজেলায় ৫.২২ কিলোমিটার ঝুঁকিপূর্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। অর্থাভাবের কারনে এসব ক্ষতিগ্রস্থ বাঁধগুলোর সংস্কার করা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’য়ের কারনে সাগর ও নদীর পানি বৃদ্ধি পেয়ে ওই ঝুকিপূর্ণ বাঁধগুলো নরবরে করে দিয়েছে। পূর্ণিমার জো’তে রাতের জোয়ারের পানির চাপে যে কোনো সময় ওই সব বাঁধ বিলীন হয়ে যেতে পারে।

উপজেলার বৈঠাকাটা গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইল জানান, ঘূর্ণিঝড় আম্পানের পর থেকেই আমাদের এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধগুলোর খুবই নাজুক অবস্থায় রয়েছে। এরমধ্যে আবার ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’য়ের কারনে পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ওই ক্ষতিগ্রস্থ বাঁধটি নরবরে হয়ে পড়েছে। রাতের জোয়ারে কি হয় বলা যায় না। এ কারনে এই এলাকায় হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ও আতংকের মধ্যে রয়েছেন।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় আম্পান, ইয়াস ও পায়রা নদীর অব্যাহত ভাঙ্গনে আমাদের এলাকার ভেরীবাঁধটি নদীতে বিলীন হয়ে গেছে। মাত্র ৫০০ ফুটের একটি ভেরীবাঁধের নির্মিত হলে বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওই এলাকা বড় মসজিদ ও ৪০টি পরিবার পানিবন্দির হাত থেকে রক্ষা পেত। এখন প্রতিদিন দু’বার জোয়ারে গ্রামটি পানিতে তলিয়ে যায়।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম মুঠোফোনে বলেন, আমতলী উপজেলায় ৫.২২ কিলোমিটার ঝুঁকিপূর্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় এসব ক্ষতিগ্রস্থ বাঁধগুলোর সংস্কার করা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’য়ের পানিতে ওই বাঁধগুলো নরবরে করে দিয়েছে। তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা জিওব্যাগ, বালু এবং মাটি প্রস্তুত করে রেখেছি। যদি কোনো এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »