আমতলীর ৬টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন
প্রকাশ: ২০ জুন, ২০২১, ৬:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীর ৬টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

মহিউদ্দিন লিমন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের নির্বাচন আগামীকাল ২১ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ওই ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ৬টি ইউনিয়নের মধ্যে গুলিশাখালী ইউনিয়নে ৫টি, কুকুয়া ইউনিয়নে ৩টি, আঠারোগাছিয়া ইউনিয়নে ৩টি, হলদিয়া ইউনিয়নে ৬টি, চাওড়া ইউনিয়নে ৭টি ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ৫টি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে একমাত্র চাওড়া ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন দ্বারা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবারের প্রথম ধাপের স্থাণীয় সরকার নির্বাচনে বিরোধী দল অংশ না নেওয়ায় দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনী প্রচার- প্রচারনায় সরকার দলীয় প্রার্থীরা কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করলেও পিছিয়ে নেই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাও।

নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ও নিরাপত্তার দায়িত্ব পালনে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ ৬টি টীম দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ৬টি ইউনিয়নে ২৯টি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। ওইসব ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থাা নেয়া হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ভাবে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতেৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির সম্বনয়ে স্টাইকিং ফোর্স ও মোবাইল টীম গঠন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »