আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ অক্সিজেন প্লান্ট না থাকায় বিপাকে করোনা আক্রান্ত রোগীরা!
প্রকাশ: ১৯ জুলাই, ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ অক্সিজেন প্লান্ট না থাকায় বিপাকে করোনা আক্রান্ত রোগীরা!

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট না থাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এতে জীবন নিয়ে শঙ্কায় থাকা রোগীরা দ্র হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন।

লল
উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ৪ মাসে ওই উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ জন মরন ঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আক্রান্ত অধিকাংশ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। কিন্তু গত ১ মাস ধরে উপজেলায় করোনার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যার করোনা ইউনিটে ১৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট না থাকায় সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে লহচ্ছে করোনা রোগীদের। এতে আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না। হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ না হওয়ায় রোগীরা তাদের জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভূক্তভোগী রোগীরা।

অপরদিকে গত ৫ মাস পূর্বে একটি বে-সরকারী কোম্পানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লাণ্ট নির্মাণের আগ্রহ প্রকাশ করে। কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় ওই কোম্পানীটি প্লান্ট নির্মাণ করতে পারেনি। গত ৩ মাস পূর্বে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আবদুল মুনয়েম সাদ সেন্টাল প্লান্ট নির্মাণের অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আবেদন করেন। এখনো ওই আবেদন মন্ত্রনালয়ে ঝুলে আছে।

আজ (সোমবার) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, করোনা ইউনিটে ভর্তি রোগীরা সকলেই স্বাসকষ্ট লাগবে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করছেন। এতে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না বলে নাম প্রকাশে একাধিক রোগীরা জানায়। তারা আরো জানায়, সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে অতিমাত্রায় অক্সিজেন পাওয়া যেত তাহলে আমাদের এতো কষ্ট পেতে হতো না। তারা দ্রæত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হলে রোগীদের উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহ করা যেত এবং রোগীদের শ^াসকষ্ট লাঘব হতো। একটি বে-সরকারী কোম্পানী সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিল কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় নির্মাণ করতে পারেনি।

তিনি আরো বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের অনুমিত চেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেছি। অনুমতি পেলেই বেসরকারী কোম্পানীর সাথে যোগাযোগ করে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »