সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইঁদুর মারার ফাঁদে আটকে কৃষকের মৃত্যু
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইঁদুর মারার ফাঁদে আটকে কৃষকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে ইদুর মারার ফাঁদে আটকে কবির হাওলাদার (৫৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামে বোরো খেতে ইদুর মারার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

নিহত কবির হাওলাদার ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কৃষক কবির হাওলাদার তার বাড়ির পূর্ব পাশে নিজের বোরো খেতে ইদুরের আক্রমণ ঠেকাতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না এলে তার স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে কবির হাওলাদারকে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন স্বজনরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে গৌরনদী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন জানান, নিহতের স্ত্রী ও স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে থানা থেকে অনুমতি দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »