সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউক্রেনে  ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চলকে লক্ষ্য করে ৩৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, মস্কো দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যারেজ খুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ সফরে দূরপাল্লার অস্ত্র চেয়ে আবেদন জানানোর এক দিন পরই এমন আক্রমণ চালিয়েছে ক্রেমলিন। এতে ইউক্রেনজুড়ে আবারও ব্লাকআউট দেখা দিয়েছে। খবর এএফপি, বিবিসি ও আলজাজিরার।

চলতি সপ্তাহে জেলেনস্কি লন্ডন, প্যারিস ও ব্রাসেলস ভ্রমণ করেছেন। রাশিয়া আক্রমণ শুরুর পর এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি দ্বিতীয়বারের মতো দেশের বাইরে সফরে গিয়েছিলেন। তিনি সতর্ক করেছিলেন, আগ্রাসনের এক বছরপূর্তি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বড় আকারের হামলার ছক কষছে মস্কো। এ অবস্থায় পাল্টা প্রস্তুতি হিসেবে যত দ্রুত সম্ভব কিয়েভের আর্টিলারি, যুদ্ধাস্ত্র, আধুনিক ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রয়োজন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ইরানের তৈরি সাতটি বিস্ফোরক ড্রোন আজভ সাগর থেকে এবং ছয়টি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র কৃষ্ণ সাগর থেকে নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে তারা পাঁচটি ড্রোন ও পাঁচটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এ ছাড়া খারকিভ ও দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে ৩৫টি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো। সেগুলো বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে।

বেশ কয়েক মাস ধরেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এতে দেশটিতে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষকে তীব্র ঠান্ডার মধ্যে অন্ধকারে ঠেলে দিয়েছে। সর্বশেষ হামলায় ইউক্রেনের পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এদিকে ইউরোপ সফরের পর যুদ্ধবিমান পাওয়ার বিষয়ে আশাবাদী জেলেনস্কি। তবে ইউরোপীয় ইউনিয়নের কিছু নেতা সতর্ক করেছেন, এসব অস্ত্র সরবরাহে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সরাসরি সংঘর্ষ আরও কাছাকাছি চলে যাবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, কিয়েভকে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘটবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »