● ●


ইউক্রেনে সতর্কতা, ৩৫ ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউক্রেনে সতর্কতা, ৩৫ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে রাশিয়ার বড় পরিসরে সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার সকালে যুদ্ধবিধ্বস্ত গোটা দেশে এয়ার সাইরেন সক্রিয় করা হয়েছে। ইতোমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর জাপোরিঝিয়া ও খারকিভে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সিএনএন জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেশার মেয়র মাকসিম মার্চেঙ্কো টেলিগ্রামে বলেছেন, আমাদের আকাশে শত্রুদের বিমান উড়ছে। এ ছাড়া সাগরে ক্যালিবার শ্রেণির মিসাইল নিয়ে অবস্থান করছে রুশ যুদ্ধ জাহাজ।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চল এবং দক্ষিণাঞ্চলী জাপোরিঝিয়ায় হামলা চালিয়েছে রাশিয়া। বাহিনীটির ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘শত্রুরা খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চলে অন্তত ৩৫টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রলো ধ্বংস করতে পারেনি।’

ইউক্রেনীয় বিমানবাহিনী আরও দাবি করেছে, রুশ বাহিনী সীমান্তবর্তী এলাকা বেলগ্রোর্ড ও দখলকৃত দক্ষিণাঞ্চলীয় শহর টকমাক থেকে সি-৩০০ সারফেস টু এয়ার (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য) মিসাইল ছুড়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কৃষ্ণ সাগর থেকে রুশ বাহিনী রাতভর দেশটির গুরত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন এবং ৬টি ক্রুস মিসাইল ব্যবহার করেছে রাশিয়া।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জাপোরিঝিয়ায় যে হামলা চালানো হয়েছে, সেটা যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়ংকর। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সংশ্লিষ্টরা মনে করছেন, আর মাত্র কয়েকদিন আছে যুদ্ধের বর্ষপূর্তির। এর মধ্যেই নিজেদের লক্ষ্য অর্জন করতে চাইছে মস্কো। এ লক্ষ্যে ইউক্রেনে বিস্তৃত পরিসরে হামলা শুরু করতে পারে রাশিয়া।

খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির কর্মকর্তারা এমন শঙ্কা প্রকাশ করেছেন। এ ছাড়া পশ্চিমা গোয়েন্দা ও বিশেষজ্ঞরাও এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে কিয়েভ দাবি করছে, পশ্চিমা অস্ত্র এসে না পৌঁছলেও রুশ হামলা প্রতিহত করার মতো সক্ষমতা তাদের রয়েছে।

তবে খারকিভ ও জাপোরিঝিয়ায় সর্বশেষ রুশ হামলার যে দাবি করেছে ইউক্রেন, সে ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »