শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউপি নির্বাচনে ভোলা জেলার পুলিশ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
প্রকাশ: ২০ জুন, ২০২১, ৮:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচনে ভোলা জেলার পুলিশ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার এর সভাপতিত্বে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ভোলা জেলা পুলিশের আয়োজনে আগামী ২১ জুন ২০২১ খ্রিঃ তারিখ প্রথম ধাপে ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন চাঁদপুর, চাঁচড়া ও শম্ভুপুর ইউনিয়ন, বোরহানউদ্দিন থানাধীন সাচড়া ও গংগাপুর ইউনিয়ন, চরফ্যাশন থানাধীন চরমাদ্রাজ ইউনিয়ন, মনপুরা থানাধীন দক্ষিন সাকুচিয়া ও হাজিরহাট ইউনিয়ন এবং শশীভূষন থানাধীন হাজারীগঞ্জ, এওয়াজপুর, জাহানপুর ও চরকলমী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়োজিত জেলা পুলিশের সদস্য ও সিএমপি থেকে আগত পুলিশ সদস্যদের পুলিশ লাইন্স ভোলায় ব্রিফিং প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদেরকে যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
পুলিশ সুপার বলেন, জনগনের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা ও স্বাধীন ভোট প্রয়োগে নুন্যতম বিশৃংখলা বা বাধাদান বরদাশত করা হবে না। ভোট কেন্দ্র ও বুথ গুলোতে শতভাগ সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ । তিনি আরো বলেন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তাৎক্ষনিক নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে।
ব্রিফিং প্যারেডে মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলা, মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), মুকিত হাসান খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি, চট্টগ্রাম, আবু জাফর, সহকারি পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম, দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »