শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইভটিজিং করার প্রতিবাদে ডাকা মানববন্ধন সংঘর্ষে পন্ড
প্রকাশ: ১ আগস্ট, ২০২২, ৮:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইভটিজিং করার প্রতিবাদে ডাকা মানববন্ধন সংঘর্ষে পন্ড

বরগুনা প্রতিনিধি:বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার মানববন্ধন বহিরাগতদের সংঘর্ষে ঘটনায় পন্ড হয়ে গেছে।

সকাল দশটায় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মানববন্ধন নিয়ে অভিযুক্ত পরিবার ও ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা তর্কে জড়িয়ে পড়লে পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পরে।

এ সময় সেনাবাহিনীতে কর্মরত বাকিবিল্লাহ ওরফে মিতু ফরাজী ও সাহস ঘরামী, সুলতান ঘরামীরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস‍্য ইমরান হোসেন স্বপন কে মারধর শুরু করলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং স্কুলের অফিস কক্ষের চেয়ার টেবিল ভাংচুর করে।

এসময় শিক্ষক মন্ডলী সহ সাধারন ছাত্র ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বহিরাগতদের হামলায় ৫/৬ জন ছাত্রছাত্রী আহত হয়। এসময় বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল ও প্রধান শিক্ষক ধীমান চন্দ্র রায়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পরে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বিদ‍্যালয়ে হামলার ঘটনায় মিছিল বের করলে পরিস্থিতি অবনতি হতে থাকলে কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশা দ্রুত বিদ‍্যালয়ে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও ছাত্রীদের ইভটিজিং করার বিষয়টি বিচার করার আস্থা দিলে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত‍্যাহার করে।

আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় আদাবাদিয়া ডাকঘর অফিসের পিয়ন মোঃ আফাজ উদ্দিন তার সরকারি অফিস ব্যবহার না করে বিদ্যালয়ের পাশে থাকা বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে ডাকঘর ব্যবহার করছেন। এসময় তিনি বিদ্যালয় চলাকালীন সময়ে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে বসে অর্ধনগ্ন হয়ে ছাত্রীদের দাঁড়িয়ে ইভটিজিং করতে থাকে বিষয়টি তারা লিখিত আকারে প্রধান শিক্ষকের নিকট জানায়। এই ঘটনার প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের ডাকে আজ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন হওয়ার কথা ছিল। ছাত্র-ছাত্রী আরো বলেন মানববন্ধন জাতে হতে না পারে এই কারণেই অভিযুক্তের লোকজন এসে বিদ্যালয় প্রধান শিক্ষকের কক্ষে হামলা চালায়। ছাত্র-ছাত্রীরা আরও বলেন এই আফাজ উদ্দিন প্রায় এরকমের ইভটিজিং করে আসছে। আমরা এই আফাজ উদ্দিনের দৃষ্টান্ত বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত আফাজ উদ্দিন বলেন গত বৃহস্পতিবার আমি দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে রোদে হাঁপিয়ে পড়ি। এ সময় আমার বাড়িতে গাছের ছায়ায় বসে লুঙ্গি দিয়ে ঘাম মুছতে ছিলাম। এসময় আমার অন্ডকোষে শীতলভাব অনুভব করলে জোঁকে ধরছে কিনা ভেবে পরীক্ষা করতে গেলে এ সময় বিদ‍্যালয়ের ছাত্রীরা হাসাহাসি করলে আমি আরো লজ্জিত হয়ে আড়ালে যাই। আমার সংঙ্গে স্বপন মেম্বারের নির্বাচন কালীন দ্বন্দ্ব আছে তার কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এবং সমাজে হেয়প্রতিপন্ন করতে মানববন্ধনের ইন্ধন যোগাচ্ছে।

বিদ‍্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে হামলার বিষয়ে কেওড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান নশা বলেন, যারা এই হামলা চালিয়েছে আমি তার নিন্দা জানাই। বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে সকল অভিযোগ সহ এই হামলার ঘটনার ব‍্যপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »