সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

শামীম আহমেদ ॥ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির আসন্ন সভাপতি ও সম্পাদক সহ ১১টি কার্যকরি পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩জন সভাপতি প্রার্থী সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সতন্ত্র সভাপতি প্রার্থী সহ ২৩ জন প্রার্থী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট কায়ূম খান কায়ছারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। মঙ্গলবার (২৪) জানুয়ারী দুপুর ২টায় শহীদ আব্দুর সেরনিয়াবাত এনেক্স ভবনের ২য় তলায় সতন্ত্র সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি ও সম্পাদক সহ কার্যকরি পরিষদের ১১জন প্রার্থী সহ দলীয় নেতৃবৃন্ধদের সাথে নিয়ে স্ব স্ব প্যানেলের মনোনয়ন পত্র দাখিল করে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড,ফয়েজুর রহমান ফয়েজ,সাধারন সম্পাদক এ্যাড দেলোয়ার মুন্সি সহ সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক,অর্থ সম্পাদক এবং সদস্য প্রার্থীরা ছাড়াও মনোনয়ন পত্র দাখিলের সময় আরো উপস্থিত ছিলেন বারের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড,তালুকদার মোঃ ইউনুস, বর্তমান সভাপতি এ্যাড, লস্কর নুরুল হক,সাবেক সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,একে এম জাহাঙ্গীর হোসাইন, সাবেক সভাপতি এ্যাড,আনিস উদ্দিন শহীদ, এ্যাড, মুনসুর আহমেদ সহ দলীয় আইনজীবী সদস্য গণ।

অপরদিকে বেলা সোয়া ২টায় নির্বাচন কমিশনার এ্যাড,কায়ূম খান কায়ছারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনিত সভাপতি প্রার্থী এ্যাড, সাদেকুর রহমান লিঙ্কন,সাধারন সম্পাদক প্রার্থী এ্যাড, আবুল কালাম আজাদ ইমন সহ অন্য সকল পদের প্রার্থীদের সাথে এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিন জেলা বিএনপি সাবেক আহবায়ক এ্যাড,মজিবুর রহমান নান্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল সভাপতি এ্যাড,মহসিন মন্টু,সাবেক সাধারন সম্পাদক এ্যাড, শহীদ হোসেন,এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না সহ দলীয় আইনজীবী সদস্য।

এর পূর্বে সতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে এ্যাড,হিরন কুমার মিঠু তার সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশনারের নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।

আজ বুধবার (২৫) জানুয়ারী খসরা তালিকা প্রকাস ও ২৯ই জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। আগামী ৯ই ফেব্রয়ারী ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »